অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দরিদ্র ১০টি দেশ

লন্ডন: জলবায়ু পরিবর্তনে সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন ১০টি দেশ। জাতিসংঘের জলবায়ু পরিবর্তন তহবিলের সুফল পাচ্ছে না দরিদ্র এ দেশগুলো। এ তহবিলের আওতায় ২০০৩ সালের পর থেকে এ পর্যন্ত ৮০০ কোটি ডলার বণ্টন করা হলেও এর বেশিরভাগ যাচ্ছে তুলনামূলক ধনী ১০টি দেশে।

ওভারসিজ ডেভেলপমেন্ট ইনস্টিটিউট (ওডিআই) নামে যুক্তরাজ্যের একটি প্রতিষ্ঠানের প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

গত রোববার প্রকাশিত এ প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ, নাইজার ও নেপালের মতো গরীব দেশ গত এক দশকে সম্মিলিতভাবে জাতিসংঘের জলবায়ু তহবিল থেকে মাত্র ৪০ কোটি ডলার সহায়তা পেয়েছে। নামিবিয়া ও এল সালভাদরের মতো মধ্য আয়ের দেশ প্রত্যেকে পেয়েছে ৫০ লাখ ডলারের কিছু কম।

গত এক দশকে ১৩৫টি দেশে বণ্টিত এ তহবিলের অর্ধেক পেয়েছে ওই ১০টি দেশ। এরমধ্যে ব্রাজিল, মেক্সিকো ও মরক্কো প্রত্যেকে ৫০ কোটি ডলারের বেশি সহায়তা পেয়েছে। অথচ জলবায়ু পরিবর্তনের ফলে সবচেয়ে ক্ষতির সম্মুখীন ১০টি দেশ পেয়েছে তহবিলের মাত্র ৭%।

আফ্রিকার সহিংসতা কবলিত দেশ আইভরি কোস্ট সাড়ে তিন লাখ ও দক্ষিণ সুদান পেয়েছে সাত লাখ মার্কিন ডলার। সোমালিয়া, সলোমন দ্বীপপুঞ্জ, বুরুন্ডি ও ইরিত্রিয়ার মতো গরিব দেশ সম্মিলিতভাবে পেয়েছে মোট বরাদ্দের মাত্র ৭%। অথচ তহবিলটি করাই হয়েছিল জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতিগ্রস্ত দরিদ্র দেশগুলোকে ধনী দেশগুলোর পক্ষ থেকে কিছুটা ক্ষতিপূরণ দিতে।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, জলবায়ু পরিবর্তন রোধে এ তহবিল থেকে যে অর্থ ব্যয় করা হয়েছে তা যথেষ্ট নয়। তবে তহবিল বণ্টন শুরু হওয়ার বিষয়টি ইতিবাচক।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দরিদ্র ১০টি দেশ

আপডেট টাইম : ০৩:২৮:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০১৪