অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

অচলাবস্থা দূরীকরণে সরকারকে ‘চাপ’ দেবে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র : যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির ক্যাপিটল হিলে মার্কিন সিনেটের ফরেন রিলেশন কমিটির নব নিযুক্ত চেয়ারম্যান সিনেটর বব কর্কার এর সাথে বিএনপি চেয়ারপারসনের সাবেক বৈদেশিক উপদেষ্টা ও বিশেষ দূত জাহিদ এফ সরদার সাদীর এক বৈঠক অনুষ্টিত হয়েছে।

বৈঠকে সাদী বাংলাদেশের বর্তমান কালের ভয়াবহ মানবাধিকার লংঘন এবং গণতন্ত্রহীন পরিস্থিতির বিভিন্ন প্রমাণ-দলিলাদি উপস্থাপন করেন।

সিনেটর বব এসব তথ্য গুরুত্ব সহকারে শোনেন এবং যথা শীঘ্র বাংলাদেশের রাজনৈতিক অচলাবস্থা দূরীকরণে যুক্তরাষ্ট্র সিনেট বাংলাদেশ সরকারকে রাষ্ট্রীয়ভাবে চাপ প্রয়োগ করা হবে বলে সাদীকে আশ্বাস প্রদান করেন।

মার্কিন সিনেটের প্রভাবশালী এই সিনেটর বব কর্কার আরও জানান, বিগত ৩টি শুনানির পর মার্কিন সিনেট বাংলাদেশ সরকারের প্রতি কঠোর বার্তা প্রেরণ করলেও বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া আজও ঝুলছে।

এ প্রসঙ্গে তিনি স্মরণ করিয়ে দেন যে, যুক্তরাষ্ট্র সিনেট বাংলাদেশের জিএসপি সুবিধা বাতিলের ফলে দেশটি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এখনও হচ্ছে।

তিনি সাদীকে তার বিশ্বস্ত ও পুরোনো বন্ধু অবিহিত করে বলেন, নতুন পদে তার করণীয় কার্যতালিকা দীর্ঘ হলেও তিনি বাংলাদেশের বর্তমান পরিস্থতি উন্নয়নকে অবশ্যই অধিক গুরুত্ব সহকারে বিবেচনা করছেন।

সিনেটর বব কর্কার বাংলাদেশ বিষয়ে যথাযথ সমাধানের লক্ষ্যে সিনেট ফরেন রিলেসনস কমিটির অন্যান্য দলের সদস্যদের নিয়ে ঐকমত্যে পৌঁছাবেন এবং অচিরেই বাংলাদেশ সরকারের উপর আরও চাপ সৃষ্টির উদ্যোগ নেবেন বলে জানান।

বৈঠকের শেষ পর্যায়ে সাদী সিনেটর বব কর্কার সিনেটের ফরেন রিলেসনস কমিটির চেয়ারম্যান নিযুক্ত হওয়ায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন বার্তা পৌঁছে দেন।

প্রতিউত্তরে সিনেটর কর্কার বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানকে শুভেচ্ছা জানান এবং তাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

অচলাবস্থা দূরীকরণে সরকারকে ‘চাপ’ দেবে যুক্তরাষ্ট্র

আপডেট টাইম : ০৪:১৭:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০১৫