পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

সিডনিতেও বৃষ্টি শঙ্কা

সিডনিতে স্পিন ট্র্যাক নিয়ে যখন বগল বাজাচ্ছিল ভারতীয়রা, তখন নতুন একটি দুঃশ্চিন্তা এসে গ্রাস করছে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির মনে। সেটা বৃষ্টি। সোম এবং মঙ্গলবার সারাদিনই মেঘে ঢাকা ছিল সিডনির আকাশ। গুড়ি গুড়ি বৃষ্টিও হয়েছে।

যে কারণে সিডনির উইকেট রোদ দেখছে না দুই দিন। পুরোপুরি কাভারে ঢাকা। এই উইকেট যে, ভারতীয়দের জন্য উল্টো বুমেরাং হয়ে দেখা দিতে পারে! বৃহস্পতিবার বৃষ্টির পূর্বাভাস নেই, কিন্তু আকাশ পরিষ্কার হয়ে রোদ না উঠলে ভারতের জন্যই বিপদ। দু’দিন কভারে ঢাকা উইকেট ভারতীয়দের জন্য একেবারেই কাম্য নয়।

চাহিদা বলতে শুকনো খটখটে উইকেট , যেখানে অশ্বিন আর জাদেজার ২০ ওভার দিয়েই ম্যাচ জিততে চাইছে ভারত। কারণ মিডল ওভারে যখন রানের গতি আটকাতে হবে, তখন সেটা করতে হবে স্পিনারদেরই।

অজিদের হাতে ম্যাক্সওয়েল ছাড়া কোনও স্পিনার নেই। তারা পেসেই ভরসা রাখছে। স্পিন ফ্যাক্টর এবং অশ্বিন-জাদেজা যুগলবন্দির কথা আরও বেশি করে উঠছে কোয়ার্টার ফাইনালে শ্রীলংকা-দক্ষিণ আফ্রিকা ম্যাচের পরে। যেখানে ইমরান তাহির চারটে আর দুমিনির হ্যাটট্রিক-সহ স্পিনাররা নিয়েছিলেন ৭ উইকেট।

অকল্যান্ডের ইডেন পার্কে নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা সেমিফাইনালে বৃষ্টির বাগড়ায় খেলা বন্ধ ছিল প্রায় দেড় ঘন্টা। যে কারণে ম্যাচ কমিয়ে আনা হয় ৭ ওভার। খেলা হয় ৪৩ ওভারে। অকল্যান্ডের মতও তাই সিডনিতে বৃষ্টি শঙ্কা রয়েছে। যদিও বৃষ্টির কারণে লাভবান হবে ভারতই। কারণ, বৃহস্পতিবার খেলা না হলে রিজার্ভ ডে রয়েছে শুক্রবার। সেদিনও যদি কোনভাবে মাঠে বল গড়ানো না যায়, তবে সবচেয়ে বেশি জয়ের কারণে, ভারতই চলে যাবে ফাইনালে।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

সিডনিতেও বৃষ্টি শঙ্কা

আপডেট টাইম : ০৬:২০:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০১৫