অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo মিরপুর বিআরটিএ-তে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ছয়জনকে কারাদণ্ড ও পাঁচজনকে অর্থদন্ড। Logo বিআরটিএ সহকারী পরিচালক থেকে উপপরিচালক পদে পদোন্নতি ৭ জনের Logo শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ মেধাবী শিক্ষার্থীদের ক্রেস্ট ও গাছের চারা দিয়ে সংবর্ধনা Logo পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির পৃথক অভিযানে ভারতীয় গরু ও আগরবাতি আটক Logo পাটগ্রামে উৎসবমুখর পরিবেশে যুগের আলো পত্রিকার ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত Logo জলসিড়ি আবাসনের সাথে রূপগঞ্জের জমি মালিকদের সমস্যা সমাধানের উদ্যোগ নিলেন এমপি দিপু ভুঁইয়া Logo হাতীবান্ধা-পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির অভিযানে মাদক ও মোটরসাইকেল পার্টস আটক Logo মিরপুর বিআরটিএতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৯ জন দালাল আটক Logo লালমনিরহাটে শিবরাম স্কুলের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ Logo মিরপুর বিআরটিএ-তে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিনজনকে কারাদণ্ড।

সোনার দাম কমল

বাংলার খবর২৪.কম: 500x350_8a80f62b54b28eedfefb4944661d2a7b_hindugoldদুই মাসের ব্যবধানে সোনার দাম কমল। প্রতি ভরি ভালো মানের সোনার দাম এক হাজার ২২৫ ঢাকা কমেছে। এখন প্রতি ভরি সোনার দাম পড়বে ৪৭ হাজার ১৮১ টাকা। অন্যান্য মানের সোনার দামও ভরিতে এক হাজার টাকার বেশি কমেছে।

রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার দাম কমানোর ঘোষণা দেয় বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। সোমবার থেকে নতুন দর কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বাজুস জানায়, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করতে সোনার দর কমানো হয়েছে।

বর্ষা মৌসুমে বিয়েসহ অন্যান্য উৎসব কম থাকায় সোনার বাজারে কিছুটা মন্দা চলছে। দাম কমানোয় ক্রেতারা আকৃষ্ট হবেন বলে ব্যবসায়ীরা আশা করছেন।

এর আগে গত ২২ জুন প্রতি ভরি ভালো মানের সোনার দাম এক হাজার ১৬৬ টাকা বাড়িয়ে ৪৮ হাজার ৪০৫ টাকা ৬০ পয়সা নির্ধারণ করেছিল বাজুস। রোববার তা কমিয়ে ৪৭ হাজার ১৮১ টাকা নির্ধারণ করা হয়েছে।

নতুন দর অনুযায়ী প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ভালো মানের, অর্থ্যাৎ ২২ ক্যারেট সোনা ৪৭ হাজার ১৮১ টাকা (প্রতি গ্রাম ৪০৪৫ টাকা), ২১ ক্যারেট ৪৫ হাজার ৪৬ টাকা ৩৬ পয়সা এবং ১৮ ক্যারেটের দাম ৩৮ হাজার ৪৫৬ টাকা ২০ পয়সা। এ ছাড়া সনাতন পদ্ধতির সোনার দাম কমে ২৬ হাজার ২৪৪ টাকা ভরি হয়েছে।

প্রতি ভরি ২১ ক্যারেট (ক্যাডমিয়াম) রুপার দাম ১ হাজার ১৬৬ টাকায় অপরিবর্তিত রয়েছে।

রোববার পর্যন্ত দর ছিল প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ভালো মানের, অর্থ্যাৎ ২২ ক্যারেট সোনা ৪৮ হাজার ৪০৫ টাকা ৬০ পয়সা (প্রতি গ্রাম ৪১৫০ টাকা), ২১ ক্যারেট ৪৬ হাজার ২৪৭ টাকা ৭৬ পয়সা এবং ১৮ ক্যারেটের দাম হয়েছে ৩৯ হাজার ৬৫৭ টাকা ৬০ পয়সা। এছাড়া সনাতন পদ্ধতির সোনার দাম ছিল ২৭ হাজার ৪১০ টাকা ৪০ পয়সা।

এ হিসাবে প্রতি ভরি ২২ ক্যারেট সোনার দর এক হাজার ২২৫ টাকা, ২১ ও ১৮ ক্যারেট এক হাজার ২০১ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দর এক হাজার ১৬৬ টাকা কমেছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

মিরপুর বিআরটিএ-তে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ছয়জনকে কারাদণ্ড ও পাঁচজনকে অর্থদন্ড।

সোনার দাম কমল

আপডেট টাইম : ০৩:৩৪:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০১৪