পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

বিএসএফের কাছে প্রশিক্ষণ নেবে বিজিবি

বাংলার খবর২৪.কম: abea78efd48d57b5acc10f25be4e54ee_XLবাংলাদেশের সীমান্ত ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ দেয়ার জন্য ভারতের দেয়া প্রস্তাবে রাজি হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার রাজধানীর পিলখানায় নিজের দপ্তরে সংবাদ সম্মেলনে বিজিবির মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল আজিজ আহমেদ একথা জানান।

গত ২০-২৫ আগস্ট ভারতের দিল্লিতে অনুষ্ঠিত বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলনের বিষয় অবহিত করতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সেখানে বাংলাদেশ ও ভারতের অনেক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তবে মূল এজেন্ডা ছিল সীমান্তে মানুষ হত্যা শূন্যে নিয়ে আসা।

বিএসএফ দ্বিপক্ষীয় সম্মেলনে বিজিবিকে জানিয়েছে, ভারত এখন সীমান্তে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে না।এই অস্ত্র ব্যবহার করতে গিয়ে বিএসএফের সদস্যরা চোরাচালানকারীদের হাতে আহত হচ্ছে।

আজিজ আহমেদ বলেন, সীমান্তে বেশিরভাগ হত্যাকাণ্ড হয় রাতের বেলা। তাই রাতের বেলায় সীমান্তে না যেতে তিনি বাংলাদেশি নাগরিকদের প্রতি আহ্বান জানান।

সীমান্তে বাংলাদেশের ফেলানী হত্যাকাণ্ড প্রসঙ্গে বিজিবির মহাপরিচালক জানান, বিএসএফ বিষয়টি পুনঃতদন্ত করার কথা জানিয়েছে। সে ক্ষেত্রে ফেলানীর বাবা ও মামাকে আবার আদালতের সামনে যেতে হবে।

প্রশিক্ষণ কর্মসূচী প্রসঙ্গে বিজিবির প্রধান বলেন, বিএসএফ চার বিষয়ে প্রশিক্ষণ দেবে। এগুলো হলো—জুনিয়র ও সিনিয়র কর্মকর্তাদের সীমান্ত ব্যবস্থাপনা প্রশিক্ষণ, বোমা সনাক্ত ও নিষ্ক্রিয়করণ প্রশিক্ষণ, শিকারি কুকুরের ব্যবস্থাপনা প্রশিক্ষণ।’

নভেম্বর নাগাদ প্রশিক্ষণের জন্য বিজিবির কর্মকর্তাদের ভারতে পাঠানো হতে পারে জানিয়ে তিনি বলেন, ‘আগামী ডিসেম্বরে যে সীমান্ত সম্মেলন হবে, তার আগেই প্রশিক্ষণ শুরু হবে।’

মেজর জেনারেল আজিজ আহমেদ বলেন, বিএসএফ এবারও ৭১টি বিচ্ছিন্নতাবাদী ঘাঁটির তালিকা বিজিবিকে দিয়েছে। এর আগেও তারা বিভিন্ন তালিকা দিয়েছিল। কিন্তু অনুসন্ধান করে কিছু পাওয়া যায়নি।

আর বাংলাদেশের পক্ষ থেকে ফেন্সিডিল তৈরির কারখানার তালিকা বিএসএফকে দেয়া হয়েছে। জবাবে বিএসএফ বলেছে, ভারতে ফেন্সিডিল ওষুধ হিসেবে ব্যবহৃত হয়। এটি চোরাচালান বন্ধে বিএসএফ পদক্ষেপ নেবে।

তিনি বলেন,এবার দুই পক্ষ সম্মত হয়েছে, যেসব স্থান দিয়ে চোরাচালান হয় দুই পক্ষই সেগুলো সনাক্ত করবে। একই সঙ্গে প্রতিবছর তা হালনাগাদ করা হবে। সূত্র: আইআরআইবি

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

বিএসএফের কাছে প্রশিক্ষণ নেবে বিজিবি

আপডেট টাইম : ০২:৩০:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০১৪