পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

আজ জিয়াউর রহমানের ৩৪তম মৃত্যুবার্ষিকী

ঢাকা : আজ শনিবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৪তম মৃত্যুবার্ষিকী। তিনি ১৯৮১ সালের এই দিনে চট্টগ্রামের সার্কিট হাউসে কিছু বিপথগামী সেনাসদস্যের হাতে নির্মমভাবে নিহত হন।

দিনটি উপলক্ষে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন বিস্তারিত কর্মসূচি হাতে নিয়েছে। বিএনপি ও এর অঙ্গসংগঠনের পক্ষ থেকে ইতোমধ্যে ১৫ দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

গত ২৭ মে থেকে ১০ জুন পর্যন্ত ঘোষিত এসব কর্মসূচির মধ্যে রয়েছে আলোচনা সভা, কালো ব্যাজ ধারণ, মিলাদ ও দোয়া মাহফিল, দুস্থদের মাঝে খাবার বিতরণ ইত্যাদি।

জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে ২৭ মে আলোচনা সভা করে মহিলা দল। এরপর ২৮ মে রাজধানীর ইঞ্জিনিয়ার ইনস্টিউটশনে বিএনপির উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়। একই দিন দেশের সব মহানগর, জেলা ও উপজেলা পর্যায়েও বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়। পরের দিন ২৯ মে দেশব্যাপী আলোচনা সভার আয়োজন করা হয়।

মৃত্যুবার্ষিকীর দিন ৩০ মে জিয়াউর রহমানের কবর জেয়ারত এবং পুষ্পমাল্য অর্পণ করবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। একই দিন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) উদ্যোগে বিনামূল্যে রক্তদান কর্মসূচি আয়োজন করবে।

এইদিন মসজিদ-মন্দির, গীর্জা-প্যাগোডায় প্রার্থনার আয়োজন হবে এবং ঢাকা মহানগরে দুস্থদের মাঝে খাবার বিতরণ হবে।

এছাড়া নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়সহ দলের সবগুলো কার্যালয়ে বিএনপির দলীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। পাশাপাশি উত্তোলন করা হবে কালো পতাকা। এছাড়া, নেতাকর্মীরা ধারণ করবেন কালো ব্যাজ।

৩০ মে থেকে ১ জুন পর্যন্ত তিন দিন দেশব্যাপী গরিব-দুস্থদের মাঝে খাবার বিতরণ করবে বিএনপি। রাজধানীতে এ কর্মসূচি পালন করবে ঢাকা মহানগর বিএনপি। ৩০ মে ঢাকা মহানগর দক্ষিণে এবং ৩১ মে ঢাকা মহানগর উত্তরে দুস্থদের মাঝে খাবার বিতরণ কর্মসূচিতে অংশ নেবেন বিএপির চেয়ারপারসন খালেদা জিয়া।

১০ জুন পর্যন্ত স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, আলোচনা সভা ও অন্যান্য কর্মসূচি পালন করা হবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

আজ জিয়াউর রহমানের ৩৪তম মৃত্যুবার্ষিকী

আপডেট টাইম : ০১:০৪:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ৩০ মে ২০১৫