পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo লালমনিরহাটের ফুলগাছে সামাজিক অপরাধ নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo পাটগ্রামে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল মহিলার Logo সাব-রেজিস্ট্রার বদলি: আলোচিত আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র Logo ঢাকার যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থা আধুনিকায়নের লক্ষ্যে সভা অনুষ্ঠিত Logo ছোট সঞ্চয়, বড় স্বপ্ন: তৃণমূল উদ্যোক্তাদের নিয়ে SDI-র ব্যতিক্রমী সিম্পোজিয়াম Logo রাজধানীতে গ্রেফতার সাবেক এমপি সফুরা বেগম রুমী, নেওয়া হলো লালমনিরহাটে। Logo পাটগ্রাম সীমান্তে- হত্যার ১৯ ঘন্টা পর মরদেহ ফেরত দিলো বিএসএফ Logo পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত, পতাকা বৈঠকে দুঃখ প্রকাশ বিএসএফের Logo বিএসএফের গুলিতে আহত বাংলাদেশি, দুঃখ প্রকাশ; গরুসহ ফেরত ভারতীয় নাগরিক Logo লালমনিরহাটে হামের আশঙ্কা: সদর হাসপাতালে ভর্তি দুই শিশু

কুমারিকা মিস ন্যাচারাল ২০১৪’ হলেন নাবিলা মুশতারী

500x350_d93878814f968eacc9d063f1033ddb9b_38730_kuবাংলার খবর২৪.কম: জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল ‘কুমারিকা মিস ন্যাচারাল ২০১৪’-এর চূড়ান্ত পর্ব। ২৭শে আগস্ট সন্ধ্যায় রাজধানীর বারিধারায় একটি চায়নিজ রেস্টুরেন্টে ‘লাভ ন্যাচার ও লিভ ন্যাচার’ শিরোনামে অনলাইনভিত্তিক এ প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব সম্পন্ন হয়। ১২০০ জনেরও অধিক অংশগ্রহণকারী প্রতিযোগীর মধ্য থেকে প্রাথমিক পর্যায়ে ভোটের মাধ্যমে ২০ জনকে বাছাই করা হয়। সর্বোচ্চ ভোটপ্রাপ্ত ১০ প্রতিযোগীকে ফটোশুট, স্ক্রিনিং ও গ্রুমিংয়ের মাধ্যমে বাছাই করা হয় চূড়ান্ত পর্বের জন্য। প্রতিযোগীদের মধ্যে প্রকৃতির প্রতি ভালবাসা ও সচেতনতার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। এবার ‘কুমারিকা মিস ন্যাচারাল ২০১৪’-এ চ্যাম্পিয়ন হয়েছেন নাবিলা মুশতারী। প্রথম রানার আপ হয়েছেন রুমানা রুমা এবং দ্বিতীয় রানার আপ হয়েছেন রিফাত দ্যুতি। চূড়ান্ত পর্বে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন হেমাস কনজ্যুমার প্রাইভেট লিমিটেডের কান্ট্রি ডিরেক্টর নাভিদ খান এবং তিন বিচারক বিউটিশিয়ান রহিমা সুলতানা রিতা, অভিনেতা আদনান ফারুক হিল্লোল ও নাট্যনির্মাতা লুৎফুন্নাহার মৌসুমী। পুরো অনুষ্ঠানটি উপস্থাপনা করেন দিলরুবা সাথী। চ্যাম্পিয়ন হওয়ার পর অনুভূতি প্রকাশ করতে গিয়ে নাবিলা মুশতারী বলেন, স্বপ্ন ছিল সফল হওয়ার। কিন্তু চ্যাম্পিয়ন হবো, ভাবতেই পারিনি। আল্লাহর কাছে শুকরিয়া এবং আমাকে যারা নির্বাচিত করেছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ। আমি সবার দোয়া চাই যেন নিজেকে মিডিয়াতে ভালভাবে প্রতিষ্ঠিত করতে পারি। নাবিলা মুশতারীর গ্রামের বাড়ি বরিশালের মেহেন্দীগঞ্জ। মুর্তুজা আলী ও রিমা আক্তার দম্পতির মেয়ে নাবিলা পড়ছেন রাজধানীর হোম ইকোনমিকস কলেজে তৃতীয় বর্ষে খাদ্য ও পুষ্টি বিভাগে। আগামী মাসের মাঝামাঝিতেই কুমারিকা প্রযোজিত নাটকের মধ্য দিয়ে মিডিয়াতে নাবিলা আশরাফের অভিষেক ঘটতে যাচ্ছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটের ফুলগাছে সামাজিক অপরাধ নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

কুমারিকা মিস ন্যাচারাল ২০১৪’ হলেন নাবিলা মুশতারী

আপডেট টাইম : ০৮:৪০:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০১৪