অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

অস্ট্রেলিয়ার সমালোচনায় আফ্রিদি

ডেস্ক: নিরাপত্তার অজুহাত দেখিয়ে নির্ধারিত বাংলাদেশ সফর স্থগিত করায় অস্ট্রেলিয়ার সিদ্ধান্তের সমালোচনা করেছেন পাকিস্তানী অলরাউন্ডার শহিদ আফ্রিদি। তিনি বলেন, সর্বোচ্চ নিরাপত্তা থাকা সত্ত্বেও সামান্য ইস্যুতে সফর বাতিল হওয়া উচিত হয়নি। খবর বাসস’র

পশ্চিমা স্বার্থে জঙ্গীরা হামলা করতে পারে-সতর্ক বার্তা পাওয়ার পর গত সপ্তাহে দুই টেস্টের বাংলাদেশ সফর স্থগিত করে অস্ট্রেলিয়া। সফররত বাংলাদেশ মহিলা ও পাকিস্তান মহিলা দলের সঙ্গে করাচিতে সাক্ষাতের পাশে সোমবার এ কথা বলেন আফ্রিদি। তিনি সাংবাদিকদের বলেন, নিরাপত্তা অবশ্যই দরকার । তবে সামান্য ইস্যুতে সফর বাতিল হওয়া উচিত নয়। আফ্রিদি বলেন, পাকিস্তান, ভারত, বাংলাদেশ ও শ্রীলংকার ঐক্যবদ্ধ থাকা এবং এ সকল নিরাপত্তা শংকার মোকাবেলা করা দরকার। যেমন দীর্ঘ দিন যাবত কোন আন্তর্জাতিক দল পাকিস্তান সফরে না আসায় আমরা অনেক বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছি।

২০০৯ সালে লাহোরে শ্রীলংকা দল বহনকারী বাসে জঙ্গী হামলার পর থেকে পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট নিষিদ্ধ। ছয় বছরের মধ্যে টেস্ট খেলুড়ে প্রথম দেশ হিসেবে গত মে মাসে পাকিস্তান সফরে আসে জিম্বাবুয়ে ক্রিকেট দল। তবে তারা কেবলমাত্র সীমিত ওভারের সিরিজ খেলে। আফ্রিদি বলেন, বাংলাদেশ মহিলা দলের পাকিস্তান সফর শুভ লক্ষন। তিনি বলেন, আমাদের দেশ কঠিন সময় অতিক্রম করছে। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের(পিসিবি) প্রচেষ্টায় এখানে ক্রিকেট পুনর্জীবিত হবে এবং তাদের মহিলা দলকে পাঠানোয় বাংলাদেশ সরকারকে আমাদেও ধন্যবাদ জানানো উচিত। আমি নিশ্চিতভাবে বলতে পারি বাংলাদেশ পুরুষ দল আসার আগে এটিই অবশ্যই ভালো উদ্যোগ।

বাংলাদেশ মহিলা দলের অনেক ম্যাচই মাঠে গিয়ে দেখেছেন আফ্রিদি। এমনকি খেলোয়াড়দের সাথে বেশক’টি সেলফিও তুলেছেন তিনি। খেলা দেখে সফরকারীদের প্রশংসাও করেছেন আফ্রিদি, মহিলা দলটি খুবই ভালো ক্রিকেট খেলেছে। প্রতিন্দ্বন্দ্বিতামূলক ক্রিকেট খেলার জন্য আমি দু’টি দলকেই অভিন্দন জানাচ্ছি। বাংলাদেশের সাবেক ওপেনার আতহার আলী খান বলেন, আফ্রিদির আগমন মহিলা দল দু’টির জন্য এক বিরাট অর্জন।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

অস্ট্রেলিয়ার সমালোচনায় আফ্রিদি

আপডেট টাইম : ১০:১১:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০১৫