অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

ক্রিকেটের অনিশ্চয়তা কাটাতে আস্থা তৈরি জরুরি

ডেস্ক : অস্ট্রেলিয়া ক্রিকেট দলের পর এবার দক্ষিণ আফ্রিকার মহিলা ক্রিকেট দলও অক্টোবরে নির্ধারিত বাংলাদেশ সফরে আসছে না। এর আগের সপ্তাহেই জঙ্গি আক্রমণের আশঙ্কার কথা জানিয়ে নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশ সফর স্থগিত করে অস্ট্রেলিয়া।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা আশ্বস্ত করার চেষ্টা করলেও এটা বোধ হয় স্পষ্ট যে পর পর দুটি বিদেশি ক্রিকেট দলের সফর স্থগিত হওয়ার পর বাংলাদেশের ক্রিকেট এক ধরণের অনিশ্চিত পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে।

এই পরিস্থিতি কাটাতে বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিদেশি দেশগুলোর মধ্যে আস্থা তৈরি জরুরি বলে মন্তব্য করেছেন ক্রিকেট বিশ্লেষকরা।

উইজডেন ইন্ডিয়া ক্রিকেট সাময়িকীর সিনিয়র সম্পাদক সাম্য দাশগুপ্ত বলছিলেন, এ ধরণের ঘটনা এখানে অনেক বেশি ঘটে বলে হয়তো আমরা অভ্যস্ত

হয়ে পড়েছি। কিন্তু অনেক দেশ এরকম ব্যাপারে অনভ্যস্ত। কোন দেশ যদি তাদের ক্রিকেটারদের বিষয়ে ভয়ভীতি থাকে, তাহলে না আসায় তাদের দোষ দেয়া যায় না।

সাম্য দাশগুপ্ত বলছেন, পাকিস্তানের দিকে তাকালে বোঝা যায়, এসব ঘটনা তার ইমেজের উপর কি রকম প্রভাব ফেলেছে, সেটা এখনো কাটেনি। এখন খেলোয়াড়দের উপর নিরাপত্তা হুমকি যদি থাকে, যদি একটা ঘটনা ঘটে যায়, তার পরিণাম কি হবে?

‘তার তুলনায় ক্রিকেট বা যে কোনো একটা খেলার চেয়ে সেটা ঠেকানো অনেক বেশি গুরুত্বপূর্ণ। এরকম পরিস্থিতিতে বরং খেলা না হওয়াই ভালো।‘ বলছেন মি. দাশগুপ্ত।

এরকম পরিস্থিতিতে পাকিস্তান যেভাবে ক্রিকেটের জন্য আন্তর্জাতিক ভেন্যু বেছে নিয়েছে, বাংলাদেশকেও কি সেরকম করতে হবে?

এই প্রশ্নের জবাবে মি. দাশগুপ্ত বলছেন, এখনো বাংলাদেশ সেই অবস্থায় পৌঁছায়নি। এখনো কোন সন্ত্রাসী গোষ্ঠীর লিংক পাওয়া যায়নি।

মি. দাশগুপ্ত বলছেন, ভারত সরকার যেভাবে ক্রিকেটারদের নিরাপত্তার ভরসা দিতে পেরেছেন, হয়তো পাকিস্তান সরকার সেটা পারেনি। ব্যাপারটা আসলে একটা আস্থার বিষয়।

সেই আস্থা তৈরি করতে পারাটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয়, বলছেন সাম্য দাশগুপ্ত। তবে এখন যে পরিস্থিতি, ছয়মাস পরে হয়তো তা পাল্টেও যেতে পারে।

সূত্র : বিবিসি

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

ক্রিকেটের অনিশ্চয়তা কাটাতে আস্থা তৈরি জরুরি

আপডেট টাইম : ১০:২৪:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০১৫