অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo লালমনিরহাটে ঈদ বাজারে “একদর” নামের আড়ালে প্রতারণা, ভোক্তাদের ক্ষোভ Logo ঈদে ফেরা হলো না বাড়ি সড়কেই মৃত্যু হলো বাবা-মা-ছেলের Logo নির্ধারিত সময়ে অফিসে না এলে কঠোর ব্যবস্থা: লালমনিরহাটে : ত্রাণমন্ত্রী Logo নাজিরপুরে দুই হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন হাজী মাসুম বিল্লাহ পলাশ Logo এলজিইডির ৬ হাজার ৩৪৫ কোটি টাকার প্রকল্পে নিয়োগ নিয়ে প্রশ্ন: প্রকৌশলী সাবেক ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদের বিরুদ্ধে নানা অভিযোগ Logo পাটগ্রামে প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার মাহফিলে এমপি ব্যারিস্টার হাসান রাজিব প্রধান Logo ময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রকাশনা বন্ধে হাইকোর্টের রুল Logo বিআরটিএ চেয়ারম্যান ওএসডি Logo চলচ্চিত্র ও রাজপথে আপসহীন এক নাম: নির্মাতা সায়মন তারিক Logo (টিসিসি)-এর ৯৪তম এবং আরএমজি বিষয়ক ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ (আরএমজি টিসিসি)- এর ২৩ তম সভা অনুষ্ঠিত

মিডিয়াকে ‘মাটিতে পুঁতে’ দিতে চান তিনি

বাংলার খবর২৪.কম: 500x350_e69b4dc1f071248797188676bc1d1790_image_97709_0মিডিয়াকে ‘মাটিতে পুঁতে’ দিতে চান ভারতের নবগঠিত রাজ্য তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। কারণ তিনি তেলেঙ্গানার ‘অপমান’ বরদাস্ত করার পাত্র নন!
সম্পদ ভাগাভাগি নিয়ে ইদানীং অন্ধ্রপ্রদেশের সঙ্গে বিরোধ চলছে তেলেঙ্গানার। অভিযোগ, কয়েকটি তেলুগু টিভি চ্যানেল তেলেঙ্গানার বিরুদ্ধে খবর পরিবেশন করছে। এর জেরে এবিএন অন্ধ্র জ্যোতি এবং টিভি নাইনের সম্প্রচার রাজ্যে বন্ধ করে দিয়েছেন কেবল টিভি অপারেটররা।
এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে চন্দ্রশেখর রাও বলেছেন, “যে যে মিডিয়া তেলেঙ্গানাকে অপমান করবে, তার আত্মসম্মানকে আঘাত দেবে, তাদের ছাড়ব না। মাটির দশ ফুট নিচে পুঁতে ফেলব ওদের।” অর্থাৎ বার্তা পরিষ্কার। তেলেঙ্গানা থুড়ি চন্দ্রশেখর রাওয়ের মন জুগিয়ে সংবাদমাধ্যকে খবর পরিবেশন করতে হবে।
এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছে কংগ্রেস। দলের তরফে রেণুকা চৌধুরী বলেছেন, “মুখ্যমন্ত্রীর সংযমী হওয়া উচিত। সংযম দেখানো শাসকের কর্তব্য। উনি মিথ্যা অহঙ্কার করছেন। সরকার চালানো নিয়ে ওর বিন্দুমাত্র ধ্যান-ধারণা নেই।”
এদিকে, সংবাদমাধ্যমের বিরুদ্ধে সরকারের জেহাদের প্রতিবাদে হায়দারাবাদে বিক্ষোভ দেখিয়েছেন সাংবাদিকরা। পুলিশ ২৫ জনকে গ্রেফতার করলেও পরে ছেড়ে দেয়। যদিও এই ধরপাকড় অগ্রাহ্য করে সাংবাদিকরা আন্দোলন চালিয়ে যাওয়ার হুমকি দিয়েছেন।–ওয়েবসাইট।

Tag :
জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটে ঈদ বাজারে “একদর” নামের আড়ালে প্রতারণা, ভোক্তাদের ক্ষোভ

মিডিয়াকে ‘মাটিতে পুঁতে’ দিতে চান তিনি

আপডেট টাইম : ০৫:২৩:০৪ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০১৪