অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

বিপিএল: ঢাকা-সিলেটের ভাগ্য নির্ধারণ আজ

ডেস্ক: শেষ চারের চতুর্থ দলের দৌড়ে লড়াইটা এখন ঢাকা ডায়নামাইটস ও সিলেট সুপার স্টারসের মধ্যে সীমাবদ্ধ।

বৃহস্পতিবার শেষ ম্যাচে ঢাকার প্রতিপক্ষ শক্তিশালী বরিশাল বুলস। সিলেটের সাক্ষাৎ হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সঙ্গে। সমীকরণে ঢাকা এখনো অনেকটা এগিয়ে। আজ হারলেও শেষ চারের সম্ভাবনা থাকবে তাদের। জিতলে আর কোনো সমীকরণের সাহায্য লাগবে না। সিলেট জিতলেও তাদের তাকিয়ে থাকতে হবে ঢাকার হারের দিকে। গ্রুপপর্বের শেষদিনে তাই হিসাব বলছে, হয় সাঙ্গাকারা, না হয় আফ্রিদি থাকবেন বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল)। সমান ৯ ম্যাচ শেষে ঢাকার ৮ ও সিলেটের পয়েন্ট ৬। ঢাকার আইকন খেলোয়াড় নাসির হোসেন অবশ্য কোনো সমীকরণে যেতে অনিচ্ছুক। জয় ছাড়া অন্য কিছু ভাবছে না ঢাকা।

কাল ম্যাচ শেষে নাসির বলেন, ‘আমি জানি না আগামীকাল অন্য কার খেলা আছে। শুধু জানি, আগামীকাল (আজ) আমাদের খেলা। বরিশালের সঙ্গে। এটুকুই জানি, বরিশালের সঙ্গে জিতলে আমরা কোয়ালিফাই করব। অন্য কে হারছে, কে জিতছে- এসব নিয়ে আমার কোনো মাথাব্যথা নেই।’ বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) রানই হচ্ছে না। ১০০-র নিচে অলআউট হওয়া যেন নিয়ম হয়ে দাঁড়িয়েছে। কাল ১৫৭ করেও জিততে পারেনি ঢাকা। নাসির বলেন, ‘আজ (কাল) উইকেট ভালো ছিল। আমরাও বুঝেছিলাম, সহজে আমরা জিততে পারব না। আমাদের মূল লক্ষ্য ছিল শুরুটা ভালো করা। খুব একটা ভালো আবার খুব একটা খারাপও করিনি। ৮-১৪ ওভার পর্যন্ত একটু বাজে বোলিং করেছি।’

জয়ের জন্য শেষ ওভারে সিলেটের প্রয়োজন ছিল ১০ রান। শেষ ওভারটা করেন ফরহাদ রেজা। নাসিরের পরামর্শেই ফরহাদের হাতে বল তুলে দেন সাঙ্গাকারা।

নাসির জানান, ‘সাঙ্গাকারা আমাকে জিজ্ঞেস করেছিল ইয়াসির শাহ করবে না ফরহাদ করবে। আমি বলেছি ফরহাদ ভাইয়ের কথা। ইয়াসির শাহকে না করানোর কারণ সোহেল তানভীর ছিল, আফ্রিদি ছিল। আফ্রিদি স্পিন ভালো খেলে। ফরহাদ ভাই শেষ ওভার খারাপ করেনি।’ জাতীয় দলেও নাসিরের জায়গাটা ছয়-সাতে। এ সময়ে দ্রুত রান তুলতে হয়। এই ডান-হাতি ব্যাটসম্যান জানালেন নিজের সীমবদ্ধতার কথা।

তিনি বলেন, ‘চেষ্টা করি রান করার জন্য। আমি তো ওইরকম বিগ হিটার না যে, নামব আর ধুমধাম ছয় মারব। আমারো একটু সময় দরকার হয় ব্যাটিংয়ে গিয়ে।’

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

বিপিএল: ঢাকা-সিলেটের ভাগ্য নির্ধারণ আজ

আপডেট টাইম : ০২:৫৪:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর ২০১৫