পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

যুক্তরাষ্ট্রের শিকাগোতে শহীদ জিয়ার নামে সড়কের নামকরণ নিয়ে কোন্দল

বাংলার খবর২৪.কম500x350_d69923a9f1752046c0b06cf65b7c30be_zia1 ডেস্ক : যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে একটি সড়কের নামকরণ করা নিয়ে প্রবাসী আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মী এবং সমর্থকেরা পাল্টাপাল্টি কর্মসূচি দিয়েছেন।
ইলিনয় অঙ্গরাজ্যের শিকাগো শহরে একটি রাস্তার নাম ‘জিয়াউর রহমান ওয়ে’ করার উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী রোববার দুপুরে সড়কের ওই নামফলক উন্মোচন করার কথা। অনুষ্ঠানে মেয়র রাম ম্যানুয়েল থাকবেন। এ উপলক্ষে যুক্তরাষ্ট্রে বসবাসরত বিএনপির নেতা-কর্মীরা বিভিন্ন রাজ্য থেকে শিকাগোতে জড়ো হচ্ছেন।
এই নামকরণের প্রতিবাদে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের পক্ষ থেকে শিকাগোতে বিক্ষোভ সমাবেশ ডাকা হয়েছে। সমাবেশে যোগ দিতে আওয়ামী লীগের নেতা-কর্মীরা শিকাগোতে জড়ো হচ্ছেন ।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান এবং সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান ‘জিয়াউর রহমান’-এর নামে সড়কের নামকরণ করার প্রতিবাদে অনুষ্ঠিত বিক্ষোভে যোগ দিতে প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়েছেন।
আওয়ামী লীগের নেতা কাজী কয়েস এবং শাহিন আজমল বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে শহরে একটি সড়কের নাম রয়েছে। এর পাল্টা হিসেবে জিয়াউর রহমানের নামে সড়কের নামকরণ করা হচ্ছে। এতে করে নোংরা রাজনীতির বহিঃপ্রকাশ ঘটছে।
আওয়ামী লীগের নেতা আবদুর রহিম বাদশাহ বলেন, সিটি কাউন্সিলকে প্রভাবিত করে, লবিস্ট নিয়োগ করে এবং বিপুল অর্থ ব্যয় করে এই নামকরণের উদ্যোগ নেওয়া হয়েছে। শিকাগো শহরের রাজনীতিবিদদের জিয়াউর রহমান এবং তাঁর দল বিএনপি সম্পর্কে সঠিক ধারণা দিতে বিক্ষোভসহ অন্যান্য কর্মসূচি পালন করা হবে।
শিকাগোতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে একটি সড়কের নামকরণ করা হয়েছে। সম্প্রতি শহরের সিটি কাউন্সিলের সভায় নর্থ ক্লার্ক সড়কের একটি অংশের নামকরণ ‘জিয়াউর রহমান ওয়ে’ করার প্রস্তাব গৃহীত হয়। রোববার নামফলক দেওয়া হবে। অনুষ্ঠানে মেয়রসহ শিকাগোর নির্বাচিত প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছে। লন্ডন থেকে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে প্রথমে জানানো হয়। পরে বিশেষ কারণে তিনি উপস্থিত থাকতে পারছেন না বলে নিশ্চিত করা হয়।
ইলিনয় অঙ্গরাজ্যের সেক্রেটারি অব স্টেটের অ্যাডভাইজারি কমিটির সদস্য ছাত্রদলের সাবেক নেতা মোজাম্মেল নান্টু ও জাতীয়তাবাদী সামাজিক-সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সাবেক নেতা মোসাদ্দেক মিন্টু জানান, নামফলক উন্মোচন অনুষ্ঠানকে বর্ণাঢ্য করতে সর্বাত্মক উদ্যোগ নেওয়া হয়েছে।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

যুক্তরাষ্ট্রের শিকাগোতে শহীদ জিয়ার নামে সড়কের নামকরণ নিয়ে কোন্দল

আপডেট টাইম : ০৪:৫২:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০১৪