অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই

যুক্তরাজ্যে চালু প্রথম বৈদ্যুতিক বাইক

,ডেস্ক: যুক্তরাজ্যের এক্সটার শহরে প্রথম শহরব্যাপী বৈদ্যুতিক বাইক চালু করা হয়েছে।

নতুন এই ‘কো-বাইক’ বর্তমানে কেন্দ্রীয় রেল স্টেশন, বিশ্ববিদ্যালয় এবং সটন পার্ক ও রাইডসহ এক্সটার-এর পাঁচটি এলাকায় পাওয়া যাচ্ছে। আশা করা হচ্ছে ২০১৭ সালের বসন্তের মধ্যে শহরজুড়ে এসব সাইকেলের জন্য আরও আটটি হাব স্থাপন করা হবে।

পরিবহন বিভাগের উদ্যোগে এই সাপোর্ট চালু হয়েছে। এ ছাড়াও ডেভন কাউন্টি কাউন্সিল তহবিল সংগ্রহে সাহায্য দিয়ে যাচ্ছে।

মার্ক হজসন, কো-বাইক-এর ব্যবস্থাপনা পরিচালক বলেন, “অনেক বছরের পরিকল্পনার পর এক্সটার-এ নতুন এই বাইক চালু করতে পারায় আমরা অত্যন্ত আনন্দিত।”

“নতুন এই কো-বাইক শহরে ভ্রমণকারী মানুষদের ঘুরে বেড়ানো আরও সহজ আর সাশ্রয়ী করবে। সেই সঙ্গে তারা এই বাইকে চড়ে তাদের ভ্রমণ উপভোগ করতে পারবেন”, যোগ করেন তিনি।
সদস্যদের জন্য এই সাইকেলে আধা ঘণ্টা চড়তে খরচ পড়বে ০.৭৫ পাউন্ড। যারা সদস্য নন তাদের জন্য এই বাইকে চড়তে একই সময়ে খরচ গুণতে হবে প্রায় দ্বিগুণ।

নতুন এই বাইকে রয়েছে ছোট বৈদ্যুতিক মোটর যার ফলে বাইকটি প্রতি ঘণ্টায় প্রায় ১৫ মাইল বেগে ৪০-৫০ মাইল দূরত্ব অতিক্রম করতে পারে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান

যুক্তরাজ্যে চালু প্রথম বৈদ্যুতিক বাইক

আপডেট টাইম : ০২:২৭:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অক্টোবর ২০১৬