অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

যে গ্রামের তাপমাত্রা মাইনাস ৭১ ডিগ্রি সেলসিয়াস!

ডেস্ক : পৃথিবীর সবচেয়ে ঠান্ডা স্থান হল রাশিয়ার ওয়মিয়াকন গ্রাম। এটি ঠান্ডার শেষ সীমানা নামেও পরিচিত। এই গ্রামের গড় তাপমাত্রা থাকে মাইনাস ৫০ ডিগ্রি সেলসিয়াস। ওয়মিয়াকন গ্রামের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মাইনাস ৭১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। খবর ডেইলি মেইলের।

সংবাদমাধ্যম ডেইলি মেইল জানায়, ওয়মিয়াকন গ্রামটিতে প্রায় পাঁচশ মানুষের বসবাস। এ গ্রামের মানুষের প্রধান পেশা মূলত বল্গা হরিণ পালন, শিকার ও মাছধরা। এখানকার অধিবাসীরা প্রচণ্ড ঠান্ডা আবহাওয়ার কারণে ফসলের চাষ করতে পারেন না। বল্গা হরিণই এদের খাবারের প্রধান উৎস।

গ্রামবাসী এখন ঠান্ডায় অভ্যস্ত হয়ে গেছেন। তবে তাপমাত্রা যদি মাইনাস ৫২ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যায় তখন গ্রামটির একমাত্র স্কুলটি বন্ধ রাখা হয়।

প্রচণ্ড ঠান্ডার কারণে ওয়মিয়াকন গ্রামের বাসিন্দাদের বেশ কিছু সমস্যার মুখোমুখি হতে হয়। এর মধ্যে রয়েছে কলমের কালি জমে যাওয়া, বন্ধ করার পর গাড়ি ফের চালু করা। সবচেয়ে বড় সমস্যা হলো, গ্রামের কেউ মারা গেলে বরফের কারণে তাকে কবর দেওয়ার জায়গা পাওয়া যায় না।

সেক্ষেত্রে মৃতদেহভর্তি কফিন সমাধিস্থ করার আগে কবর খননের জন্য আগুন জ্বালিয়ে বরফযুক্ত মাটি কাটা হয়। আর এই প্রক্রিয়া সম্পন্ন করতে অন্তত তিন দিন সময় লেগে যায়।

তবে এই তাপমাত্রার কারণেই কিন্তু ওয়মিয়াকন গ্রামটি পর্যটকের জন্য আকর্ষণীয় স্থানে পরিণত হয়েছে। কিছু কিছু ভ্রমণবিষয়ক প্রতিষ্ঠান ‘ঠান্ডার শেষ সীমানা’ নামক গ্রামটি সফরের জন্য নতুন ভ্রমণ পরিকল্পনা তৈরি করেছে।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

যে গ্রামের তাপমাত্রা মাইনাস ৭১ ডিগ্রি সেলসিয়াস!

আপডেট টাইম : ০২:৪০:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জানুয়ারী ২০১৭