পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo “বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকা’র নির্বাচন সভাপতি মোমেন, সাধারণ সম্পাদক আবির Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ

সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে লড়াইয়ে নিহত ৬৮

ঢাকা, ৩০ ডিসেম্বর, : সিরিয়ায় সরকারের নিয়ন্ত্রণের বাইরে থাকা সর্বশেষ প্রদেশে শুক্রবার ভয়াবহ সংঘর্ষে অন্তত ৬৮ জন নিহত হয়েছে। এদিকে ত্রাণকর্মীরা বিদ্রোহীদের নিয়ন্ত্রিত আরেকটি এলাকা থেকে বেশ কয়েকজনকে চিকিৎসার জন্য সরিয়ে নিয়েছে।

রুশ জঙ্গিবিমানের সহায়তায় সরকার ও তার অনুগত বাহিনী অধিকাংশ জিহাদি যোদ্ধাদের ইদলিব ও হামা প্রদেশের মধ্যে এনে জড়ো করেছে। তাদের চারদিক থেকে অবরুদ্ধ করে রাখা হয়েছে।

বৃহস্পতিবারের এ লড়াই বিদ্রোহীদের কাছ থেকে ইদলিব প্রদেশ পুনরুদ্ধার অভিযান শুরুর ইঙ্গিত হতে পারে। এ বিদ্রোহী দলটির নেতৃত্বে রয়েছে আল-কায়েদার সাবেক অনুগতরা।

ব্রিটেনভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, লড়াই শুরু হওয়ার পর থেকে চলমান সংঘর্ষে অন্তত ৬৮ জন নিহত হয়েছে। আল-তামানার আশপাশে এ লড়াই চলছে।

সংস্থার প্রধান রামি আব্দেল রহমান বলেন, নিহতদের মধ্যে অন্তত ২১ বেসামরিক লোক রয়েছে।

তিনি আরী বলেন, রুশ জঙ্গিবিমানের হামলায় ও সিরীয় বিমান বাহিনীর ব্যারেল বোমা বর্ষণে এরা নিহত হয়েছে।

রামি বলেন, ২৭ সৈন্য ও আধাসামরিক ইউনিটের সদস্য এবং ইসলামপন্থি সংগঠন বা সাবেক আল-কায়েদা অনুগত ফাতেহ আল-শামের ২০ বিদ্রোহী এ লড়াইয়ে নিহত হয়েছে।

এ এলাকায় সোমবার থেকে শুরু হওয়া সর্বশেষ লড়াইটিতে এখন পর্যন্ত ৪২ বেসামরিক লোক নিহত হয়েছে। সামরিক- বেসামরিক মিলে মোট নিহতদের সংখ্যা ৯০।
খবর এএফপি

Tag :
জনপ্রিয় সংবাদ

“বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকা’র নির্বাচন সভাপতি মোমেন, সাধারণ সম্পাদক আবির

সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে লড়াইয়ে নিহত ৬৮

আপডেট টাইম : ০৬:২৩:৪৩ অপরাহ্ন, শনিবার, ৩০ ডিসেম্বর ২০১৭