অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

মাহমুদুরকে সন্ত্রাসীদের হাতে তুলে দেন ওসি : মির্জা ফখরুল

ডেস্ক : কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরকম জোর করে মাহমুদুর রহমানকে আদালত থেকে বের করে সন্ত্রাসীদের হাতে তুলে দেন বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ রোববার সন্ধ্যায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে মির্জা ফখরুল এ অভিযোগ করেন।

কুষ্টিয়ায় একটি মানহানি মামলায় জামিন নিতে গিয়ে ছাত্রলীগ কর্মীদের হামলার শিকার হয়েছেন আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান। হামলায় তাঁর মাথা ও মুখ জখম হয়েছে। এ ছাড়া তাঁকে বহনকারী গাড়িটি ভেঙে দেয় হামলাকারীরা। পরে একটি অ্যাম্বুলেন্সে করে আদালত চত্বর ছেড়ে চলে যান মাহমুদুর রহমান।

এ হামলার নিন্দা জানিয়ে মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘মাহমুদুর রহমান হামলার আশঙ্কা বুঝতে পেরে তিনি আদালতের কাছে নিরাপত্তা চাইলে আদালত থানার ওসিকে ডাকেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই সরকারের পুলিশ কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। বলা যায়, ওসি তাঁকে জোর করে বের করে সন্ত্রাসীদের হাতে তুলে দেন। তাঁকে মাথায় আঘাত করেছে, মুখ রক্তাক্ত করেছে।’

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অভিযোগ, মাহমুদুর রহমান আদালতে যাওয়ার পর অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে আদালত এলাকা ঘিরে রাখে ছাত্রলীগ। তাদের সঙ্গে যোগ দেয় স্থানীয় যুবলীগ।

মির্জা ফখরুল বলেন, মাহমুদুর রহমান হামলার পর সেখানে চিকিৎসা নেওয়ার সুযোগও পাননি। এ ছাড়া গাড়িও দেওয়া হয়নি। সরকারের দায়িত্ব ছিল পুলিশি প্রহরায় তাঁকে হাসপাতালে নেওয়া ও ঢাকায় পৌঁছে দেওয়া। সরকার তা না করে বরং হামলার জন্য হামলাকারীদের সুযোগ করে দিয়েছে। তিনি হামলার জন্য ধিক্কার জানান।

বাংলাদেশ একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, রাষ্ট্রের কোনো প্রতিষ্ঠান কাজ করছে না। পুলিশ চলছে আওয়ামী লীগের নির্দেশে। দুঃখজনকভাবে বিচারালয় পর্যন্ত তারা দখল করেছে। তিনি হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের দাবি জানান।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, গয়েশ্বর চন্দ্র রায় ও জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রমুখ।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

মাহমুদুরকে সন্ত্রাসীদের হাতে তুলে দেন ওসি : মির্জা ফখরুল

আপডেট টাইম : ০৭:০২:৫১ অপরাহ্ন, রবিবার, ২২ জুলাই ২০১৮