পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo ঈদে ফেরা হলো না বাড়ি সড়কেই মৃত্যু হলো বাবা-মা-ছেলের Logo নির্ধারিত সময়ে অফিসে না এলে কঠোর ব্যবস্থা: লালমনিরহাটে : ত্রাণমন্ত্রী Logo নাজিরপুরে দুই হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন হাজী মাসুম বিল্লাহ পলাশ Logo এলজিইডির ৬ হাজার ৩৪৫ কোটি টাকার প্রকল্পে নিয়োগ নিয়ে প্রশ্ন: প্রকৌশলী সাবেক ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদের বিরুদ্ধে নানা অভিযোগ Logo পাটগ্রামে প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার মাহফিলে এমপি ব্যারিস্টার হাসান রাজিব প্রধান Logo ময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রকাশনা বন্ধে হাইকোর্টের রুল Logo বিআরটিএ চেয়ারম্যান ওএসডি Logo চলচ্চিত্র ও রাজপথে আপসহীন এক নাম: নির্মাতা সায়মন তারিক Logo (টিসিসি)-এর ৯৪তম এবং আরএমজি বিষয়ক ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ (আরএমজি টিসিসি)- এর ২৩ তম সভা অনুষ্ঠিত Logo লালমনিরহাটে মাদক সেবনকালে আটক ৩ জন, ভ্রাম্যমাণ আদালতে জেল ও জরিমানা

উত্তরপ্রদেশে ট্রেন দুর্ঘটনায় নিহত ১২

বাংলার খবর২৪.কম ডেস্ক : ভারতের উত্তরপ্রদেশে দু’টি যাত্রীবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এই দুর্ঘটনায় অন্তত ১২ জন নিহত ও ৪৫ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। মঙ্গলবার রাত পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানিয়েছেন রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান অরুনেন্দ্র কুমার।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার রাতে গোরাখপুর শহরের কাছে একটি ট্রেন রুট পরিবর্তন করার সময় লখনৌ বাড়ুনি এক্সপ্রেস ও কৃষক এক্সপ্রেস ট্রেনের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এর ফলে উভয় ট্রেনের একটি করে বগি বিচ্ছিন্ন হয়ে গেছে।

এদিকে , উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী আখিলেশ যাদব নিহতদের পরিবার প্রতি ২ লাখ ও আহতদের পরিবারকে ৫০ হাজার রুপি করে সহায়তার ঘোষণা দিয়েছেন।

অপরদিকে রেলওয়ে কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছে, প্রত্যেক নিহতের পরিবারকে ৫০ হাজার ও আহতদের পরিবারকে ২৫ হাজার রুপি করে সহায়তা দেওয়া হবে।

সূত্র: এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়া

Tag :
জনপ্রিয় সংবাদ

ঈদে ফেরা হলো না বাড়ি সড়কেই মৃত্যু হলো বাবা-মা-ছেলের

উত্তরপ্রদেশে ট্রেন দুর্ঘটনায় নিহত ১২

আপডেট টাইম : ০৭:৪৯:১৭ পূর্বাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০১৪