অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

আইএস বিরোধী মিত্র বাহিনীতে থাকবে না ভারত

বাংলার খবর২৪.কম ডেস্ক: সিরিয়া ও ইরাকে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের দমনে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন মিত্র বাহিনীতে থাকবে না ভারত। নিউইয়র্কে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে বৈঠকের সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এমন কথা বলেছেন।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বুধবার এ তথ্য জানিয়েছেন।

আইএস বিরোধী অভিযানে অংশ না নিলেও সন্ত্রাস দমন ও মানবাধিকার রক্ষা সংক্রান্ত সকল উদ্যোগের সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে একত্রে কাজ করবে ভারত।

ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র সাঈদ আকবরউদ্দিন বলেন মঙ্গলবারে ওবামা-মোদি ৯০ মিনিট আলোচনা করেছেন।

সন্ত্রাসবাদ দমনে আন্তর্জাতিক উদ্যোগ ও বিষয়গুলো নিয়ে এ সময় আলোচনা হয়েছে। বিশেষ করে দক্ষিণ এশিয়ার সন্ত্রাসবাদের চ্যালেঞ্জ ও পশ্চিম এশিয়ার নতুন হুমকির বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়েছে।

তিনি আরো জানান, উভয় দেশ গোয়েন্দা তথ্য আদান-প্রদান ও সন্ত্রাসবিরোধী কার্যক্রমে সহযোগিতার ব্যাপারে একমত হয়েছে। এছাড়া দু’দেশের দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে কথা বলেন দুই নেতা।

এর আগে বিজেপি নেতা সাবরামাইয়া স্বামী বলেছিলেন, মোদি ওবামাকে নিশ্চিত করেছেন যে, ভারত আইএস বিরোধী অভিযানে অংশ নেবে।

সূত্র: এনডিটিভি, দ্য ট‍াইমস অব ইন্ডিয়া

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

আইএস বিরোধী মিত্র বাহিনীতে থাকবে না ভারত

আপডেট টাইম : ০৮:১৮:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০১৪