পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

রায়না ঝড়ে চ্যাম্পিয়ন লিগ শিরোপা চেন্নাইয়ের

বাংলার খবর২৪.কম 195127.3_53746: সুরেশ রায়নার দুর্দান্ত এক ঝড়ো শতকে চ্যাম্পিয়ন লিগ শিরোপা ঘরে তুললো চেন্নাই সুপার কিংস। টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের সংগ্রহ ১৮০ রানের জবাবে রায়নার অপরাজিত ১০৯ রানের উপর ভর করে আট বল বাকি থাকতেই লক্ষে পৌঁছে যায় মহেন্দ্র সিং ধোনির দল।

শনিবার ব্যাঙ্গালোরের এম চিন্নাস্বামী স্টেডিয়ামে টস হেরে প্রথম ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৮০ রানের বড় সংগ্রহ দাঁড় করায় কলকাতা নাইট রাইডার্স। কলকাতার হয়ে দলীয় অধিনায়ক গৌতম গম্ভির সর্বোচ্চ ৮০ রান করেন। মাত্র ৫২ বল মোকাবিলা করে ৭টি চার ও ৩টি ছক্কার সাহায্যে এই রান সংগ্রহ করেন ওপেনার গম্ভির। অপর ওপেনার রবিন উথাপ্পা ৩২ বলে করেন ৩৯ রান। এছাড়া মনিশ পান্ডে ১৯ বল খেলে ২টি করে চার ও ছক্কার সাহায্যে ৩২ রান এবং হার্ডহিটার ব্যাটসম্যান ইউসুফ পাঠান ৯ বল খেলে ২০ রানে অপরাজিত থাকেন।

চেন্নাইয়ের পক্ষে পবন নেগি ৪ ওভার বল করে ২২ রান দিয়ে ৫টি উইকেট দখল করেন।

এরপর ১৮১ রানের টার্গেটে ব্যাটিং করতে নেমে সুরেশ রায়নার ঝড়ে আট বল বাকি থাকতেই জয় নিশ্চিত করে চেন্নাই। ওপেনার ডোয়াইন স্মিথ দলীয় মাত্র ৯ রানে বিদায় নিলেও ব্রেন্ডন ম্যাককালামকে সাথে নিয়ে ১১৮ রানের জুটি গড়ে ম্যাচ নিজেদের আয়ত্বে নিয়ে আসেন রায়না।

ম্যাককালাম ব্যক্তিগত ৩৯ রান করে। ম্যাককালাম বিদায় নেওয়ার পর অধিনায়ক ধোনিকে নিয়ে বাকি কাজটুকু সহজেই সেরেছেন রায়না। শেষ পর্যন্ত মাত্র ৬২ বল মোকাবিলা করে ৬টি চার ও ৮টি ছক্কার সাহায্যে ১০৯ রানে অপরাজিত থাকেন তিনি। এছাড়া অধিনায়ক ধোনি ১৪ বল খেলে ২৩ রান করে অপরাজিত থাকেন।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

রায়না ঝড়ে চ্যাম্পিয়ন লিগ শিরোপা চেন্নাইয়ের

আপডেট টাইম : ০৪:২৮:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০১৪