পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

স্পেন দলথেকে বাদ পড়লেন ক্যাসিয়াস

বাংলার খবর২৪.কম : 500x350_696b1479a0599bc5a4d0651f36bff15d_Casillas-e1413140019432 অবশেষে দল থেকে বাদ দেওয়া হলো স্পেনের বিশ্বকাপ এবং দুটি ইউরোজয়ী অধিনায়ক গোলরক্ষক ইকার ক্যাসিয়াসকে। ইউরো বাছাই পর্বে রোববার রাতে লুক্সেমবার্গের বিপক্ষে ম্যাচটিতে ক্যাসিয়াসের পরিবর্তে সেরা একাদশে রাখা হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডের গোলরক্ষক ডেভিড ডি গিয়াকে।
গত মে মাসে চ্যাম্পিয়ন্স লীগের ফাইনাল থেকেই একের পর এক ভুল করে আসছেন ক্যাসিয়াস। অতি সাধারণ বল থেকেও দলকে রক্ষা করতে ব্যর্থ হচ্ছিলেন তিনি। বিশেষ করে ব্রাজিল বিশ্বকাপে ক্যাসিয়াসের যাচ্ছেতাই বাজে পারফরমেন্স স্পেনকে প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়ে ফিরে আসতে হয়েছিল।
বিশ্বকাপের পরই ক্যাসিয়াসকে দলে রাখা নিয়ে বিতর্ক শুরু হয়। তবুও কোচ দেল বস্ক আস্থা রাখেন তার পুরনো সেনাপতির ওপর। কিন্তু ইউরো বাছাই পর্বে গত বৃহস্পতিবার স্লোভাকিয়ার বিপক্ষে প্রথম গোলটি রক্ষা করতে না পারার ব্যর্থতাই ক্যাসিয়াসকে নিয়ে বিতর্ক উচকে দেয়। তার সামথ্য নিয়ে পুরোপুরি প্রশ্ন তুলে দেয় সমালোচকরা। একই সঙ্গে বস্কের ওপর চাপ বাড়তে থাকে ক্যাসিয়াসকে বাদ দেওয়ার জন্য।
অবশেষে সব সমালোচনা আর বিতর্কের কাছে মাথা পেতে নিয়ে রোববার লুক্সেমবার্গের বিপক্ষে দল থেকে বাদ দেওয়া হলো ক্যাসিয়াসকে।
শুধু ক্যাসিয়াসই নয়, দেল বস্ক আরও তিনটি পরিবর্তন আনেন দলে। রাইট ব্যাকে দানি কারভাজল, সেন্টার ব্যাকে মার্ক বারত্রা এবং আক্রমণে পাচো অ্যালসেসারকে আনা হয় হুয়ানফ্রান, রাউল আলবিওল এবং সেস ফ্যাব্রেগাসের পরিবর্তে।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

স্পেন দলথেকে বাদ পড়লেন ক্যাসিয়াস

আপডেট টাইম : ০৬:২১:২৯ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০১৪