অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

বাংলাদেশ ভারতের সবচেয়ে ঘনিষ্ঠ প্রতিবেশী রাষ্ট্র : প্রণব মুখার্জি

বাংলার খবর২৪.কম500x350_22c566e3ea0698f7d2eda8671537511e_1336234977007_1_4001ad : ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি বলেছেন, তাঁর দেশ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক সর্বোচ্চ গুরুত্ব দেয়।
তিনি বলেন, বাংলাদেশ হচ্ছে ভারতের সবচেয়ে ঘনিষ্ঠ প্রতিবেশী রাষ্ট্র। দুটি দেশের মধ্যে শুধু সীমান্তই নেই, অভিন্ন ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্যও রয়েছে।
এখানে শনিবার ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর বলা হয়।
এতে বলা হয়, বাংলাদেশের একশ’ সদস্যের একটি তরুণ প্রতিনিধিদল নয়াদিল্লীতে রাষ্ট্রপতি ভবনে তার সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ মন্তব্য করেন।
রাষ্ট্রপতি বাংলাদেশের এই প্রতিনিধিদলটিকে স্বাগত জানিয়ে বলেন, তার দেশের উদ্যোগে ভারতে এটি বাংলাদেশের তৃতীয় তরুণ প্রতিনিধিদলের সফর। গত দুই বছরে বাংলাদেশের প্রথম ও দ্বিতীয় দলের সঙ্গে মিলিত হতে পেরে তিনি সন্তোষ প্রকাশ করেন।
প্রণব মুখার্জি ভারত-বাংলাদেশ সম্পর্ক আরো জোরদার ও স্থায়ী করতে কাজ করার জন্য প্রতিনিধিদলের সদস্যদের প্রতি আহবান জানান। তিনি প্রতিনিধিদলকে আশ্বস্ত করে বলেন, তাঁর দেশ বাংলাদেশের জনগণের কল্যাণে সবসময়ে সহযোগিতার হাত সম্প্রসারিত করবে।
রাষ্ট্রপতি এই প্রতিনিধিদলের সফর আনন্দময় ও শিক্ষামূলক কামনা করেন।

ভারতের যুব ও ক্রীড়াবিষয়ক মন্ত্রণালয়ের সমন্বয়ে ঢাকায় নিযুক্ত সে দেশের হাইকমিশন এবং বাংলাদেশ সরকার ভারতে এই তৃতীয় তরুণ প্রতিনিধিদলের সফরের আয়োজন করে।
আগামী ২০ অক্টোবর প্রতিনিধিদলটি দেশে ফিরে আসবে। দুই দেশের তরুণদের মধ্যে একটি সমঝোতা সেতু স্থাপনের প্রচেষ্টার অংশ হিসেবে ভারত সরকার এই কর্মসূচির আয়োজন করে।
সূত্র : বাসস।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

বাংলাদেশ ভারতের সবচেয়ে ঘনিষ্ঠ প্রতিবেশী রাষ্ট্র : প্রণব মুখার্জি

আপডেট টাইম : ০২:১১:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০১৪