অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী

কক্সবাজার জেলা প্রশাসকের গাড়ির ধাক্কায় শিশু নিহত ও মা আহত

আবু বক্কর ছিদ্দিক – কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের রামুতে জেলা প্রশাসকের গাড়ির ধাক্কায় মোহাম্মদ তানজিম (২) নামে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে তার মা রুবিনা আক্তার (৩২)।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের কাইম্যারঘোনা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান,সকালে প্রশাসনিক কাজে গাড়ি নিয়ে উখিয়া যাচ্ছিলেন। কাইম্যারঘোনা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে তার গাড়ির ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে পথচারী মা ও সন্তানের ওপর ছিটকে পড়ে। এ ঘটনায় মা-ছেলে দুজনই আহত হন। স্থানীয়রা আহতাবস্থায় তাদের উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

জেলা প্রশাসক আরও বলেন, দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি আমাদের গাড়ির ডান পাশে ছিল। কিন্তু আচমকা বেপরোয়া গতিতে বামে এসে আমাদের গাড়ির সাথে ধাক্কা লাগে। এতে অপ্রীতিকর ঘটনাটি ঘটেছে।

কক্সবাজার জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আশিকুর রহমান বলেন, দুর্ঘটনায় আহত দুই জনকে হাসপাতালে আনা হয়েছিল। তবে হাসপাতালে নিয়ে আসার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।

Tag :

কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত।

কক্সবাজার জেলা প্রশাসকের গাড়ির ধাক্কায় শিশু নিহত ও মা আহত

আপডেট টাইম : ০৪:৫৮:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪