অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

৮ বছর পর ট্রেনের সন্ধান

বাংলার খবর২৪.কম1414486166 : যাত্রা শুরু করেছিল ২০০৬ সালে। আর ফিরে আসল আট বছর পর! ঠিক ফিরে এসেছে বলা যায় না, মরুভূমি অঞ্চলে নিখোঁজ হওয়া মিসরীয় ট্রেনটির সন্ধান পাওয়া গেছে কিছুদিন আগে।

মিসরের আল মাসরি আল ইউম পত্রিকার প্রতিবেদনের বরাত দিয়ে গাল্ফ নিউজ জানিয়েছে, দেশটির উত্তর-পশ্চিম রাজ্য নিউ ভ্যালির দাখলা শহর থেকে আট বছর আগে ট্রেনটি হারিয়ে গিয়েছিল।

তদন্তে বলা হয়েছে, মরুভূমির উপর দিয়ে যাওয়া রেললাইন থেকে দাখলা এলাকায় ট্রেনটিকে আটকায় চোরের দল। তারা ট্রেনটিকে চালিয়ে মরুভূমির ১৫০ কিলোমিটার ভেতরে নিয়ে যায়। এ কারণে পরবর্তী সময়ে ট্রেনটির অবস্থান নিশ্চিত করা যায়নি। এমনকি ট্রেনচালকের ভাগ্যে কী ঘটেছে তাও জানেন না কর্মকর্তারা। দেশটির রেলওয়ে বিভাগ জার্মানিতে নির্মিত ওই হেঁশেল ট্রেনটি সংস্কারের জন্য একটি বিশেষ কমিটি গঠন করেছে।

পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, ওই কমিটি ট্রেনের কোচগুলো উদ্ধারে টেন্ডার আহ্বানের ব্যাপারে একমত হয়েছেন। এ কার্যক্রমে ২০ লাখ মিসরীয় পাউন্ড খরচ হবে বলে ধারণা করা হচ্ছে।

রেল কর্তৃপক্ষ আশা করছে, আগামী বছর থেকেই ট্রেনটি আবারও নিয়মিত রুটে চলাচল করতে পারবে। প্রসঙ্গত, রেল যোগাযোগের ইতিহাসে অন্যতম প্রাচীন দেশ হিসেবে মিসরে ট্রেন চলাচল শুরু হয়।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

৮ বছর পর ট্রেনের সন্ধান

আপডেট টাইম : ০২:২৫:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০১৪