অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo লালমনিরহাটে ঈদ বাজারে “একদর” নামের আড়ালে প্রতারণা, ভোক্তাদের ক্ষোভ Logo ঈদে ফেরা হলো না বাড়ি সড়কেই মৃত্যু হলো বাবা-মা-ছেলের Logo নির্ধারিত সময়ে অফিসে না এলে কঠোর ব্যবস্থা: লালমনিরহাটে : ত্রাণমন্ত্রী Logo নাজিরপুরে দুই হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন হাজী মাসুম বিল্লাহ পলাশ Logo এলজিইডির ৬ হাজার ৩৪৫ কোটি টাকার প্রকল্পে নিয়োগ নিয়ে প্রশ্ন: প্রকৌশলী সাবেক ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদের বিরুদ্ধে নানা অভিযোগ Logo পাটগ্রামে প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার মাহফিলে এমপি ব্যারিস্টার হাসান রাজিব প্রধান Logo ময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রকাশনা বন্ধে হাইকোর্টের রুল Logo বিআরটিএ চেয়ারম্যান ওএসডি Logo চলচ্চিত্র ও রাজপথে আপসহীন এক নাম: নির্মাতা সায়মন তারিক Logo (টিসিসি)-এর ৯৪তম এবং আরএমজি বিষয়ক ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ (আরএমজি টিসিসি)- এর ২৩ তম সভা অনুষ্ঠিত

ধানের শীষ প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘন ও সহিংসতার অভিযোগে বাউফলে জামায়াতের সংবাদ সম্মেলন

মিজানুর রহমান (বাউফল)
প্রতিনিধি

বাউফলে বিএনপি প্রার্থীর আচরণবিধি লঙ্ঘন, উস্কানিমূলক বক্তব্য এবং তাঁর অনুসারীদের সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগ তুলে প্রতিবাদ ও চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাউফল উপজেলা শাখা।

বৃহস্পতিবার বেলা ১২টায় উপজেলা জামায়াত কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাউফল উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোঃ খালিদুর রহমান।

তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দীর্ঘ ১৭ বছর পর ভোটাধিকার ফিরে পাওয়ার প্রত্যাশায় বাউফলবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছে।

কিন্তু দুঃখজনকভাবে বিএনপি প্রার্থীর উস্কানিমূলক ও মানহানিকর বক্তব্য এবং তাঁর অনুসারীদের সহিংস কর্মকাণ্ড নির্বাচনকালীন শান্তিপূর্ণ পরিবেশকে মারাত্মকভাবে ব্যাহত করছে।

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, চন্দ্রদ্বীপসহ বাউফলের বিভিন্ন এলাকায় জামায়াত কর্মীদের ওপর হামলা, হুমকি-ধামকি, কর্মসূচিতে বাধা প্রদান, দোকানে চাঁদা দাবি, চাঁদা না দেওয়ায় হামলা ও লুটপাট, এমনকি হত্যাচেষ্টার ঘটনাও ঘটেছে। এছাড়া এসব ঘটনার মামলার সাক্ষীদের হত্যার উদ্দেশ্যে ছুরিকাঘাতের ঘটনাও ঘটেছে বলে দাবি করা হয়।

মোঃ খালিদুর রহমান বলেন, এসব সহিংস ও সন্ত্রাসী কর্মকাণ্ড বর্তমান অন্তর্বর্তী সরকারের অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের অঙ্গীকারকে প্রশ্নবিদ্ধ করছে। তিনি এসব ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং প্রশাসনকে আরও নিরপেক্ষ ও পেশাদার ভূমিকা পালনের আহ্বান জানান।

সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের কাছে কয়েকটি দাবি উত্থাপন করা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে—
চন্দ্রদ্বীপ এলাকায় স্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন,
সেনাবাহিনীর নিয়মিত টহল বৃদ্ধিসহ আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা জোরদার,
সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ,
চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তার ও অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান জোরদার,
নারীদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং
অবাধ, সুষ্ঠু ও ভয়হীন নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ।

সংবাদ সম্মেলনের শেষে তিনি নির্বাচনকে ঘিরে যে কোনো ধরনের সহিংসতা ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে প্রশাসনের দ্রুত ও কার্যকর হস্তক্ষেপ কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন বাউফল উপজেলা জামায়াতের আমির মাওলানা ইসাহাক, উপজেলা নায়েবে আমির মাওলানা রফিকুল ইসলাম, পটুয়াখালী জেলা ছাত্রশিবির সভাপতি রাকিবুল ইসলাম নূর, উপজেলা ছাত্রশিবির সভাপতি লিমন হোসেন, এডভোকেট মুজাহিদুল ইসলাম, আতিকুর রহমান নজরুলসহ অন্যরা।

Tag :
জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটে ঈদ বাজারে “একদর” নামের আড়ালে প্রতারণা, ভোক্তাদের ক্ষোভ

ধানের শীষ প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘন ও সহিংসতার অভিযোগে বাউফলে জামায়াতের সংবাদ সম্মেলন

আপডেট টাইম : ০৪:১৩:৫০ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬