
ডেস্ক : এ বি এম আব্দুস সাত্তার (ভূতাপেক্ষ সচিব) নবগঠিত বিএনপি সরকারে প্রধানমন্ত্রীর মুখ্যসচিব হিসেবে চুক্তিভিত্তিক নিয়োজিত আছেন। ইতোপূর্বে তিনি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া-এর পিএস হিসেবে দায়িত্ব পালন করেন (২০১২-২০২৪)। ম্যাডাম খালেদা জিয়ার মৃত্যুর পর তাঁকে পুনরায় একই পদে চেয়ারম্যান তারেক রহমান-এর সঙ্গে নিয়োগ দেওয়া হয়।
বিগত দুই মাসে মুখ্য সচিবের দায়িত্ব পালনকালে সাত্তার যেসব অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে পড়েছেন, তার মধ্যে উল্লেখযোগ্য হলো:
১) তিনি প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা অবস্থায় ঢাকা অফিসার্স ক্লাবের দখলীকৃত সাধারণ সম্পাদকের পদেও বহাল রয়েছেন। একদিকে মুখ্য সচিব, অন্যদিকে ক্লাবের সাধারণ সম্পাদক- এমন পরিস্থিতি প্রশাসনে অতীতে দেখা যায়নি এবং এটি রাষ্ট্রপরিচালনার গুরু দায়িত্বের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ।
২) গত ফেব্রুয়ারিতে সরকার গঠনের পর ২১ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর ঈদ-সম্বর্ধনা অনুষ্ঠান সুষ্ঠুভাবে আয়োজন করতে প্রধানমন্ত্রীর কার্যালয় ব্যর্থ হয়। হাজার হাজার আমন্ত্রিত অতিথি ধাক্কাধাক্কির শিকার হন এবং অপমানিত বোধ করেন। অনেকে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ না করেই অসন্তোষ নিয়ে স্থান ত্যাগ করেন। প্রধানমন্ত্রীর উপস্থিতিতেই ব্যাপক বিশৃঙ্খলা দেখা দেয়। বিএনপি মহাসচিব ও নজরুল ইসলাম খান-এর মতো সিনিয়র নেতারাও জনতার চাপে পড়েন। এতে মাননীয় প্রধানমন্ত্রীও বিরক্ত হন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রধান কর্মকর্তা হিসেবে অনুষ্ঠানটি সফল করার দায়িত্ব মুখ্য সচিবের ছিল, কিন্তু তিনি প্রয়োজনীয় সমন্বয় করতে ব্যর্থ হন বা দায়িত্ব পালনে অদক্ষতার পরিচয় দেন। বিশৃঙ্খলার সময় তাঁকে অনুষ্ঠানস্থলেও দেখা যায়নি। ফলে এটি তাঁর অযোগ্যতা নাকি ইচ্ছাকৃত গাফিলতি- সে বিষয়েও প্রশ্ন ওঠে।
৩) গত দুই মাসে তিনি প্রধানমন্ত্রীর সচিবের শূন্যপদ পূরণ করতে পারেননি। পাশাপাশি নতুন সরকারের ক্যাবিনেট সচিব, জনপ্রশাসন, সড়ক সচিব, অর্থ, এনবিআর, ইআরডি, এফআইডি প্রভৃতি গুরুত্বপূর্ণ সচিব পদে নিয়োগ দিতে ব্যর্থ হয়েছেন। তিনি আসলে কোনো অফিসার চিনেন না, সারাক্ষণ কিছু ধান্দাবাজ পরিবৃত্ত হয়ে থাকেন, যেগুলি তিনি প্রধানমন্ত্রীকে দিয়ে খাওয়াতে পারছেন না। ফলশ্রুতিতে, গুরুত্বপূর্ণ এসকল রাষ্ট্রীয় পদ হয় থাকছে মাসের পর মাস ফাঁকা, অথবা প্রশাসন ও সচিবালয়ের উর্ধতন পদগুলিতে জামায়াত ও আ. লীগে ভর্তি থাকছে। গোয়েন্দা সংস্থা বার বার রিপোর্ট করেও তাকে নাড়াতে ব্যর্থ হয়েছে।
৪) বিএনপি সরকার ক্ষমতায় আসার পর প্রশাসনে সচিব, ঊর্ধ্বতন কর্মকর্তা এবং পুলিশে এসপি পদসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ নিয়োগে বড় ধরনের দুর্নীতির সঙ্গে তাঁর সম্পৃক্ততার অভিযোগ সচিবালয়ে ছড়িয়ে পড়েছে। সামাজিক মাধ্যম ও বিভিন্ন পোর্টালেও লেখালেখি হচ্ছে।
৫) প্রশাসনে জামাতি ও আ. লীগের অফিসারদের রক্ষক হিসাবে তিনি গত দু’মাস দক্ষভাবে পাহারাদারের কাজ করে যাচ্ছেন। গত ইন্টেরিমের আমলে তিনি নিজ ব্যাচমেট শেখ আবদুর রশিদ, নাসিমুল গনি, আবদুল মোমেন, এহসানুল হকের মত জামায়াত ঘনিষ্ট বা দলভুক্তদের তাঁর নিজের বানানো তালিকার ভিত্তিতে সরকারের অতি গুরুত্বপূর্ণ পদে বসাতে সক্ষম হন। এদের মধ্যে শেখ রশিদ ছিলেন জামায়াতের রোকন; নাসিমুল গনি হিজবুত তাহরির; এহসানুল হক নির্বাচনের এক সপ্তাহ পূর্বে তার নিকটস্থ লোকদের নিশ্চিত করে বলেছেন, জামায়াত ক্ষমতায় আসছে; অন্যদিকে তারই নিয়োগ করা প্রধানমন্ত্রীর পিএস-১ মিয়া আশরাফ রেজা ফরিদী (ইকোনমিক ক্যাডার ২৪ ব্যাচ) জনপ্রশাসন মন্ত্রণালয়ে এপিডি উইংয়ে কর্মরত থেকে একই সময়ে বলতেন,‘বিএনপির কথা শুনতে হবে কেনো, ক্ষমতায় তো আসবে জামায়াত’, সেই ফরিদীকে সাত্তার সাহেব প্রধানমন্ত্রীর পিএস হিসাবে নিয়োগ পাইয়ে দেন, কেননা দেড় বছর জনপ্রশাসন মন্ত্রণালয়ে থেকে এবিএম আব্দুস সাত্তারের শত শত অনুরোধ, তদবির রক্ষা করে কোটি কোটি টাকার সংস্থান করে দিয়েছেন ফরিদী। তাই তার মত একজন খাস বান্দাকেই প্রধানমন্ত্রীর পিএস বানিয়েছেন নিজ স্বার্থে, হোক না সে গুপ্ত বা ইকোনমিক ক্যাডার।
৬) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালনা বোর্ডের মতো সংবেদনশীল বিষয়ে তিনি সম্ভাব্য ঝুঁকি যথাযথভাবে ব্যাখ্যা না করে প্রধানমন্ত্রীর অনুমোদন নিয়েছেন বলে অভিযোগ রয়েছে, যা প্রধানমন্ত্রীর জন্য বিতর্ক তৈরি করেছে।
৭) প্রায় ২০০০ কোটি টাকার একটি স্থগিত ফান্ড প্রধানমন্ত্রীর নাম ব্যবহার করে ছাড় করার চেষ্টা করেছেন বলে অভিযোগ রয়েছে, যেখানে তাঁর ব্যক্তিগত স্বার্থ জড়িত ছিল বলে বলা হচ্ছে।
৮) এলজিইডির প্রধান প্রকৌশলী পদে একজন রেগুলার অফিসার কর্মরত থাকতে রাতের অন্ধকারে গোপনে একজন অবসরপ্রাপ্ত প্রকৌশলী আব্দুর রশিদকে চুক্তিতে নিয়োগ দেয়া হয়। মিডিয়ায় প্রকাশিত খবর মতে, এই নিয়োগ প্রক্রিয়ার সাথে জনাব সাত্তার ঘনিষ্ঠভাবে জড়িত ছিলেন। ২০০ কোটি টাকা লেনদেনের ওই নিয়োগের বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অন্ধকারে রেখে সারসংক্ষেপটি জনপ্রশাসন মন্ত্রণালয়ে তৈরি না করে অতি গোপনে প্রধানমন্ত্রীর পিএস-১ এর হাতে তৈরি হয়, অতঃপর জনপ্রশাসন সচিব ও প্রতিমন্ত্রীর সাক্ষর নিয়ে প্রধানমন্ত্রীর সম্মুখে উপস্থাপন করা হয়। উল্লেখ্য, উক্ত কর্মকর্তা আব্দুর রশিদের বিরুদ্ধে ৩০০ কোটি টাকার দুর্নীতির একাধিক অভিযোগ দুর্নীতি দমন কমিশনে তদন্তনাধীন আছে। দুর্নীতির তদন্ত চলাকালেই বিগত অন্তর্বর্তী সরকারের সময় ওই কর্মকর্তা উপদেষ্টাকে ২০ কোটি টাকা উৎকোচের বিনিময়ে অবৈধভাবে পদোন্নতি বাগিয়ে নেন। এই সকল তথ্য প্রধানমন্ত্রীর কাছে গোপন করে জনাব সাত্তার উক্ত নথিটি রাতের বেলায় সাক্ষর করিয়ে অতি গোপনীয়তার সাথে বঙ্গভবনে পাঠিয়ে রাষ্ট্রপতির সম্মতি সংগ্রহ করে মধ্য রাতেই জিও জারি করান। পরের দিন সকাল বেলায় প্রকৌশলী আব্দুর রশিদ মন্ত্রণালয়ে গিয়ে যোগদান করতে গেলে এলজিআরডি মন্ত্রীর কাছে ধরা পড়েন। বিষয়টি নিয়ে নানা পরিবেশন হলে প্রধানমন্ত্রী বিব্রত হন, এবং জনাব রশিদের নিয়োগ বাতিল করেন।
পূর্ববর্তী কর্মকাণ্ড (মুখ্য সচিব হওয়ার আগে):
১. অফিসার্স ক্লাব দখল
২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পরপরই জনাব আবদুস সাক্কার তাঁর কয়েকজন সহযোগিদের নিয়ে ঢাকা অফিসার্স ক্লাব দখল করেন। বিশেষ করে গণঅভ্যুত্থানের পর নির্বাচিত আওয়ামী গ্রুপটি পালিয়ে গেলে তিনি সাধারণ সম্পাদকের চেয়ারটি দখল করেন, এনিয়ে আদালতে মামলা আছে। তার ব্যাচমেট কেবিনেট সচিব শেখ আবদুর রশিদ তাকে আস্কারা দেন, পরবর্তীতে একটি নাম-কা-ওয়াস্তে ইজিএম দেখিয়ে নতুন করে তাঁর নিজস্ব আজ্ঞাবাহী লোকদের দিয়ে কমিটি গঠন করে নিজে সাধারণ সম্পাদকের পদ কনফার্ম করেন। পটপরিবর্তনের সুযোগ নিয়ে তিনি ম্যাডাম খালেদা জিয়ার পিএস পদ ব্যবহার করে রাজধানীর প্রাণকেন্দ্রে অবস্থিত প্রবীণ-সিনিয়র-জুনিয়র আমলাদের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান অফিসার্স ক্লাবটি যে ন্যাক্কারজনক পন্থায় দখল করেন, তা নিয়ে সিনিয়র ব্যুরোক্রেটিক মহলে বিএনপি সম্পর্কে মারাত্মক নেতিবাচক প্রচারণা পরিলক্ষিত হয়। ক্লাব দখলের বিষয়টি উপদেষ্টা পরিষদের আলোচনায় আসে, এমনকি বিএনপি মহাসচিবকে অবহিত করা হয়। বিএনপি মহাসচিব এ বিষয়ে আব্দুস সাত্তারকে জিজ্ঞাসাবাদ করেও এর কোনো বিহিত করতে পারেননি। পরবর্তীতে দেশের বিভিন্ন স্থানে হওয়া চাঁদাবাজির ঘটনায় বিএনপির নাম আসায় এর সাথে অফিসার্স ক্লাবের দখলের বিষয়টি যুক্ত করে ট্যাগ করা হয়। অফিসার্স ক্লাবের দখল একটি এলিট-ক্লাস দখল হিসাবে চিহ্নিত হয়। এর ধারাবাহিকতায় উত্তরায় তিনি আরেকটি ক্লাব দখল করেন ক্লাবটির নির্বাচনের দু’দিন আগে। এতে করে উত্তরা অফিসার্স ক্লাবের সদস্যবৃন্দের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয় যে, স্বৈরাচার হাসিনার আমলে যেভাবে দখলবাজী করা হতো, ঐরূপই করছে বিএনপির নাম ব্যবহার করে। ঐ দখলবাজিতে জনাব সাত্তারের লাঠিয়াল হিসাবে ঘটনাস্থলে সশরীরে ছিলেন মশিউর রহমান (৭ম ব্যাচ) ও তৌহিদুর রহমান (৭ম ব্যাচ), যিনি মুলতঃ শিবির ক্যাডার ছিলেন, গুপ্ত হিসবে পিএমওতে ঢুকে পড়েছিলেন, পরে সময়মত ছোবল বসান। এই তৌহিদ ২০০৪ সালে প্রধানমন্ত্রীর অফিসে পরিচালক হিসাবে কর্মরত থাকাকালে প্রধানমন্ত্রীর সচিব নূরুল ইসলামের সাথে ষড়যন্ত্রমূলকভাবে তৎকালীন প্রধানমন্ত্রী পুত্র তারেক রহমানের (বর্তমান প্রধানমন্ত্রী) বিরুদ্ধে বানোয়াট দুর্নীতি তদন্তের চিঠি সাক্ষর করে ৬টি মন্ত্রণালয়ে তদন্ত করতে পাঠান, যা বিএনপি সরকার পতনের ট্রাম্পকার্ড হিসাবে তুলে দিয়েছিলেন আওয়ামী লীগ সেক্রেটারি আবদুল জলিলের হাতে। গোয়েন্দা তদন্তে বিষয়টি ধরা পড়লে নূরুল ইসলাম চাকরি হারালেও কনিষ্ঠ হওয়ার ফলে তৌহিদের চাকরি সে সময় টিকে যায়। অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদকের পদটি দখল করে আব্দুস সাত্তার ক্রমাগত যে সকল অনিয়ম, অন্যায়, ও অপকর্ম করেছেন বা এখনও করে যাচ্ছেন, তার একটি ফিরিস্তি নিম্নে প্রদত্ত হলো:
ক) তদবির বাণিজ্য:
৫ আগস্ট ২০২৪ তারিখে স্বৈরাচার হাসিনা সরকারের পতনের পর তিনি অফিসার্স ক্লাবটিকে তার নিজস্ব খামখেয়ালিপনা ও তদবির বাণিজ্যের এক লীলাভূমিতে পরিণত করেন। সেখানে বসে সিভিল প্রশাসনসহ বিভিন্ন দপ্তর/সংস্থায় তদবির বাণিজ্য শুরু করেন। এর মধ্যে কর্মকর্তা-কর্মচারীদের পদোন্নতি, নিয়োগ, বদলি থেকে শুরু করে ব্যবসা-বাণিজ্যের কাজকর্ম পর্যন্ত বিস্তৃত ছিল। এছাড়া টেন্ডার বাণিজ্য, দুর্নীতি মামলা ও পুলিশী মামলা থেকে রেহাই বাণিজ্য অন্যতম। তদবির বাণিজ্য করতে গিয়ে তিনি সংশ্লিষ্ট বিভাগ/দপ্তরের প্রধানদের অনেককে (অর্থাৎ যার দপ্তরের কাজ) অফিসার্স ক্লাবে ডেকে পাঠাতেন এবং কাজটি করে দেয়ার জন্য মেন্টালি ভয়-ভীতি দেখিয়ে সময় বেঁধে দিতেন। তদবির বাণিজ্যের ক্ষেত্রে কে কোন্ দলের বা আদর্শের, সেটা তার কাছে বিবেচ্য বিষয় ছিল না, টাকা পাওয়া গেছে কি না, তা-ই মূখ্য ছিল। তার লক্ষ্য ছিল তদবির করে কোটি-কোটি টাকা উপার্জন করা। এক্ষেত্রে তার একটা সিন্ডিকেট ছিল এবং এখনও আছে। এর বাইরে তার দু’জন ক্যাশিয়ারের মধ্যে একজন অফিসার্স ক্লাব স্টাফ, অন্যজন্য নির্বাচন কমিশনের একজন প্রাক্তন প্রমোটি কর্মকর্তা।
খ) বিতর্কিত কর্মকর্তাদের রক্ষা:
ঐ সময়ে টাকার বিনিময়ে আওয়ামী ও ফ্যাসিস্ট সুবিধাভোগী কর্মকর্তা-কর্মচারীদের পদ পোস্টিং ধরে রাখতে তাদের পাশে শিল্ড হয়ে দাঁড়ান এবিএম আব্দুস সাত্তার। উদাহরণ হিসাবে উল্লেখ করা যায়, শেখ হাসিনার সাবেক দুই এপিএস স্বাস্থ্য ও স্বরাষ্ট্র সচিব, জনপ্রশাসন সচিব পদে কর্মরত ফ্যাসিস্টরা ৫ আগস্টের পরে বলে বেড়াত, সাত্তার স্যারের সাথে কথা হয়েছে, তিনি আমাকে কাজ করে যেতে গ্রিন সিগনাল দিয়েছেন। অনেক ফ্যাসিস্ট-কর্মকর্তা এই পদ্ধতি ব্যবহার করে ইন্টেরিমের পুরো পিরিয়ড পার করে এখনও বহাল তবিয়তে আছেন, যেমন এফআইডি, ইআরডি এবং অর্থ সচিব। আগের রেজিমের লোকদের পদ থেকে যেন কোনভাবেই আউট করা না হয়, সেই দায়িত্বটি তিনি দক্ষ হাতেই পালন করেছেন। এভাবে তিনি ৫ আগস্টের পর আওয়ামী মদদপুষ্ট ও সুবিধাভোগী কর্মকর্তাদের স্ব স্ব পদে বহাল রাখার তরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। আওয়ামী সচিবদের বহাল রাখার কাজটি করে সম্পন্ন তিনি প্রায় ২শ’ কোটি টাকা হাতিয়ে নিয়েছেন বলে জনশ্রুতি আছে। এ কারণে সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের কাছে তার গ্রহণযোগ্যতা এখন শূন্যের কোঠায়। এমনকি এটাও শোনা যায় যে, তিনি যখন অন্তর্বর্তী সরকারের সমালোচনা বা সাংবাদিক সম্মেলনে বক্তব্য রেখেছেন তখন তিনি অত্যন্ত সতর্কভাবে কথা বলার চেষ্টা করতেন। কারণ কোন এক মহিলা সচিবের সাথে তাঁর এক টেলিফোনিক আলাপচারিতায় শোনা যায় তিনি বলছেন, ‘এই সচিব, তুমি কি খেয়াল করেছো, তালিকায় তোমার নাম থাকলেও আমি সাংবাদিক সম্মেলন করতে গিয়ে তোমার নাম কিন্তু উচ্চারণ করিনি। তুমি ফ্যাসিস্টের লোক হওয়া সত্ত্বেও আমার কথা রেখেছি।’
ঘ) প্রশাসনে প্রভাব বিস্তার:
অন্তর্বর্তী আমলে এবিএম আব্দুস সাত্তার সম্পর্কে একটি তত্ত্ব জারি আছে যে, বিএনপিপন্থি কর্মকর্তা-কর্মচারীরা তাঁর কথা শুনেনা, তাই তিনি আওয়ামী ও জামায়াত সমর্থক কর্মকর্তাদের সিভিল প্রশাসনের সর্বক্ষেত্রে বসানোর বা পুনর্বাসনের চেষ্টা করেছেন। তাদেরকে বিভিন্ন বিপদ ও দুর্যোগ থেকে রক্ষা করতেন তিনি। বিএনপিপন্থি কর্মকর্তারা তাদের ন্যায্য ও প্রাপ্য পদে যাতে পদোন্নতি বা পোস্টিং না পায়, তিনি সেই চেষ্টাও করেছেন নিরন্তর। তার চেয়ে জামায়াত বা লীগের লোকদের কাছে বিক্রি করে দেয়া ভালো। আর এই কাজে খদ্দের জোগাড় করতো তাঁরই সিন্ডিকেট সদস্য এবং ক্যাশিয়াররা। তখন অফিসার্স ক্লাবের নাম ছিল ‘মুশকিল আসান কেন্দ্র’! এক কান দু’কান হয়ে এই কেন্দ্রের খবর অফিস আদালতে ছড়িয়ে পড়ে। বহু উকিল সাহেবরা পর্যন্ত নগদ টাকা দিয়ে এখন থেকে কাজ করিয়ে নিয়ে গেছেন, এবং এসব কথা চাউর আছে। এক যুগ আগে অবসরে যাওয়া ’৮২ ব্যাচের নিজ ব্যাচমেটদের ইউনূস সরকারের বিভিন্ন শীর্ষপদে বসার ক্ষেত্রে আব্দুস সাত্তার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং এরাই আওয়ামী সুবিধাভোগী কর্মকর্তাদের সচিব পদে পদোন্নতিসহ প্রশাসনের বিভিন্ন শীর্ষ পদে পদায়নে সহায়তা করেছেন। জাতীয় নির্বাচনের ৩-৪ মাস আগে এই ’৮২ ব্যাচের কর্মকর্তারা জামায়াতকে ক্ষমতায় আনতে নানা কূটকৈৗশলে মত্ত হয়ে ওঠেন, এমনকি বৃহৎ ষড়যন্ত্রের সাথে যুক্ত হয়ে পড়েন। অথচ এরা সকলে সাত্তারের লোক।
ঙ) আর্থিক লেনদেন সংক্রান্ত অভিযোগ:
স্বগোত্রীয় কর্মকর্তাদের কোন ভাল পদে পদায়নের ক্ষেত্রেও সাত্তার সাহেব টাকা ছাড়া তদবির করতেন না। টাকা দিলেই কেবল তিনি তদবির করেন। আবার সেই তদবিরে কাজ না হলে তিনি তার টাকাও ফেরৎ দেন না, বলতেন ফোন করার দায়িত্ব ছিল, ফোন করে দিয়েছি- কাজ না হলে আমার কোনো দায়িত্ব নাই। এমনই এক জগতশেঠ এই সাত্তার!
চ) BASA জামাতিকরণ:
বার্ষিক ডিনারকে সামনে রেখে ২০২৫ সালের জানুয়ারিতে বাংলাদেশ এ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশনের সভাপতি মো. আনোয়ার উল্ল্যাহ ও ও মহাসচিব মুহাম্মদ মাহবুবুর রহমানকে তাদের পদ থেকে অপসারণ করে জোরপূর্বক তখনকার স্বরাষ্ট্র সচিব নাসিমুল গণিকে দিয়ে ভয়ভীতি প্রদর্শন করে BASA’র জামায়াতি নতুন কমিটি ঘোষণা করান আব্দুস সাত্তার। অতঃপর এই কমিটি জামাতি কেবিনেট সচিব আবদুর রশিদের সাথে যুক্ত হয়ে সচিবালয়ে প্রায় ৩০ জন জামায়াতি সচিব, ৪০-৫০ জন ডিসি ও এসপি এবং শত শত জামাতি অফিসারকে অতিরিক্ত সচিব, যুগ্মসচিব, উপসচিব পদে পদোন্নতি ও পদায়ন করাতে সক্ষম হন। এদের তৎপরতার ব্যাপকতায় সচিবালয়ে ও মাঠ পর্যায়ে খবর ছড়িয়ে পড়ে যে, অন্তর্বর্তী সরকারের দখল নিয়েছে জামায়াত, এবং আগামী নির্বাচনে তারাই ক্ষমতায় আসবে। কেবিনেট সচিব শেখ আবদুর রশিদ, মুখ্য সচিব সিরাজউদ্দন সাথী, স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি, জনপ্রশাসন সচিব এহসানুল হক, এলজিআরডি সচিব রেজাউল মাকসুদ জাহেদী, প্রধানমন্ত্রীর সচিব সাইফুল্লাহ পান্না, শিক্ষা সচিব রেহানা বেগম, প্রাথমিক সচিব, করিগরী সচিব, দুদক চেয়ারম্যান ড. আবদুল মোমেনসহ একটি আমলা গ্রুপ বিএনপিকে ক্ষমতার বাইরে রাখতে ভয়াবহ ষড়যন্ত্রে মেতে ওঠেন।
ছ. অফিসার্স কল্যাণ ফান্ড সংক্রান্ত ঘটনা ও খুন:
বাংলাদেশ এ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশনের অফিসার্স কল্যাণ ফান্ডের একটি অফিস ছিল ইস্কাটনের বিয়াম ভবনের তিন তলায়। এই অফিসটিও অফিসার্স ক্লাব স্টাইলে দখল করেন আব্দুস সাত্তার। বিসিএস প্রশাসন কল্যাণ সমবায় সমিতির এই ফান্ডটিতে এডমিন ক্যাডারের অফিসারদের অবাসনের প্লট কেনার জন্য শত শত কোটি টাকার ফান্ড সংগ্রহ করা হয়েছে। আব্দুস সাত্তার এটি দখল করেন, তার সিন্ডিকেট দিয়ে লুটপাট করে কোটি কোটি টাকা তছরূপ করেন। এই খবর জানাজানি হলে এক গভীর রাতে আগুন দিয়ে অফিসার্স কল্যাণ ফান্ডের অফিসটি পুড়িয়ে দেয়া হয়। বোমার বিস্ফোরণও ঘটানো হয়। সেখানকার নথি-পত্র, ল্যাপটপ-কম্পিউটার, ফার্নিচারসহ রুমের মারাত্মক ক্ষতি হয় এবং সেখানে থাকা দুজন মানুষও অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলে একজন মারা যান। এরমধ্যে একজন আহত অবস্থায় হাসপাতালে মারা যান। জানা যায়, লুটপাট সংশ্লিষ্ট রেকর্ড ও নথিপত্রাদি ধংস করতেই ঐ বিস্ফোরণ এবং আগুন লাগানোর ঘটনা ঘটানো হয়। এই ঘটনার ওপর পুলিশি মামলা হলে পিবিআই মামলাটি তদন্ত করেন। জনশ্রুতি আছে যে, এই ন্যাক্কারজনক ঘটনার সাথে সাত্তার সাহেব ও তাঁর সিন্ডিকেটের সদস্যগণ যথাক্রমে মো: মসিউর রহমান (৭ম ব্যাচ), তৌহিদুর রহমান (৭ম ব্যাচ) জড়িত ছিলেন মর্মে প্রকাশ। অর্থলুটের প্রমাণ গায়েব করতেই ঐ ভয়াবহ কাজটি সংঘটিত করে দু’জন নিরীহ মানুষের অকাল মৃত্যু বা হত্যা হয়েছে বলে অনেকে মনে করেন। ঘটনা সংশ্লিষ্ট ব্যক্তি পুলিশের নিকট ধরা পড়ার পর তার স্বীকারোক্তি এবং পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কর্তৃক বিয়ামে সংঘটিত ঘটনার পূঙ্খানুপুঙ্খ তদন্তে সাত্তারগংয়ের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায়। কেবল বিএনপি চেয়ারপারসনের পিএস এই তকমা ব্যবহার করে পুলিশের উচ্চস্তরে চাপ সৃষ্টি করে তদন্ত ধামাচাপা ও প্রমাণ গায়েবের চেষ্টা করা হয়। আরও পরে তিনি মুখ্যসচিবের চেয়ারে বসার পরে ঐ মামলা, আলামত, প্রমাণ, জবানবন্দী, রিপোর্ট উল্টে যেতে পারে বলে আশংকা করা হচ্ছে! সংশ্লিষ্টরা বলছেন, অধিকতর তদন্ত করলে দুটি খুনের রহস্য এবং ফান্ডের ৯ কোটি টাকা তছরূপের ঘটনা উদঘাটিত হতে পারে।
জ) বিভিন্ন প্রতিষ্ঠানে পদ লাভ:
ড. ইউনূসের সময়ে আব্দুস সাত্তার দৃশ্যত সরকারের সমালোচনা করলেও গোপনে তিনি তার ব্যাচমেট সচিবদের সাথে লাইন করে সরকারি বিভিন্ন পদ বাগিয়ে নেন। এর মধ্যে রয়েছে রূপালী ব্যাংকের পরিচালক, বাংলাদেশ স্কাউটসের প্রধান জাতীয় কমিশনার, উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের গভর্নিং বডির চেয়ারম্যান, ইমপালস হাসপাতালের চেয়ারম্যান ইত্যাদি। এ সকল পদে থেকে বা পৃষ্ঠপোষকতার নামে আব্দুস সাত্তার অবৈধভাবে বিপুল অর্থ উপার্জন করছেন। রূপালী ব্যাংক থেকে ১০০ কোটি টাকার একটা ঋণ সহায়তা দেয়ার ব্যবস্থা করে তিনি ৫ কোটি টাকা হাতিয়ে নিয়েছেন বলেও অভিযোগ রয়েছে। ইমপালস হাসাপাতালের একজন পরিচালক, বিতর্কিত মহিলা খালেদা ইয়াসমিনের সঙ্গে যোগসাজশে প্রকৃত মালিকদের অবৈধভাবে উচ্ছেদ করে চেয়ারম্যান পদ দখল করেন আব্দুস সাত্তার। এই খালেদা ইয়াসমিন ফ্যাসিস্ট আমলে আওয়ামী লীগ নেত্রী ছিলেন। তখনকার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে ঘনিষ্ঠতার সুবাদে এই মহিলা ব্যাপকভাবে প্রভাব খাটাতেন। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বান্ধবী হিসেবেও তার পরিচয় ছিলো। গণঅভ্যুত্থানের পর খালেদা ইয়াসমিন হঠাৎ করে বিএনপি বনে যান। এ বি এম আব্দুস সাত্তারের সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন। অফিসার্স ক্লাবে নিয়মিত যাতায়াত করেন। কয়েকদিন আগে খালেদা ইয়াসমিন সাবেক স্বরাষ্ট্্রমন্ত্রীর ছবিসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হন বিএনপির নারী আসনের মনোনয়নপত্র কিনতে গিয়ে। এতে বিএনপির ভাবমুর্তি ক্ষুণ্ন হয়। উইলস লিটল ফ্ল্যাওয়ার স্কুলের গভর্নিং বড়ির চেয়ারম্যান পদে থেকে নানা অনিয়ম-অপকর্ম করেছেন তিনি। যৌন হয়রানির দায়ে অভিযুক্ত এক শিক্ষককে তিনি অবৈধ প্রভাব খাটিয়ে বাঁচিয়ে দেন। স্কুল ফান্ডের অর্থও আত্মসাত করেন বলে অভিযোগ রয়েছে। এসব অভিযোগের কারণে এ বি এম আব্দুস সাত্তারের বিরুদ্ধে শিক্ষার্থীরা তার পদত্যাগ দাবিতে বিক্ষোভ মিছিল-সমাবেশও করেছে। আব্দুস সাত্তারের নিজ জেলা বগুড়ার লোকেরা বলাবলি করছেন, তিনি ইতোমধ্যেই হাজার কোটি টাকা বানিয়ে নিয়েছেন।
ঞ) গোয়েন্দা সংস্থার আপত্তি:
অন্তর্বর্তী আমলে গত ৩০ ডিসেম্বর সকাল সাড়ে ৯টায় আইন-শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির এক বিশেষ সভার আহ্বান করা হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। সভাটি আয়োজন করা হয় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তাঁর জানাজা ও দাফন কার্যক্রম সুচারুভাবে সম্পন্ন করার লক্ষ্যে। পাশাপাশি তারেক রহমানের ঢাকার বাইরে সম্ভাব্য সফরসহ সার্বিক নিরাপত্তার বিষয়টিও ছিল সভার কার্যসূচিতে। সভায় আলোচনার এক পর্যায়ে কোর কমিটির সঙ্গে যোগাযোগের জন্য বিএনপির তিন সদস্যের কমিটিতে বেগম খালেদা জিয়ার একান্ত সচিব (যিনি বর্তমানে মুখ্যসচিব) এবিএম আব্দুস সাত্তারের নাম উঠতেই ক্ষেপে যান গোয়েন্দা সংস্থাসমুহের প্রধানরা। আব্দুস সাত্তারকে বিএনপির এই কমিটিতে রাখা হলে গোয়েন্দা প্রধানরা কমিটিতে থাকবেন না বলে জানান। আব্দুস সাত্তারের বিষয়ে গোয়েন্দা প্রধানরা এতটা ক্ষুব্ধ কেন, এ নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছিল।
সমালোচনা চলছিল। গোয়েন্দা প্রধানরা আব্দুস সাত্তারের ব্যাপারে কেন এতটা নেতিবাচক তা তারা ব্যাখ্যা করেননি। তবে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, বেগম খালেদা জিয়ার পিএস হিসেবে আব্দুস সাত্তারের বিগত দিনের কর্মকাণ্ড সম্পর্কে গোয়েন্দা সংস্থামূহের কাছে চরম নেতিবাচক তথ্য রয়েছে। এরূপ চরম বিতর্কিত কর্মকর্তা এখন মুখ্যসচিবের চেয়ার আগলে আছেন, যিনি না পারছেন প্রধানমন্ত্রীর অফিসের অভ্যন্তরীণ প্রশাসন চালাতে, সিদ্ধান্ত না দিয়ে বহু ফাইল আটকে রাখা, এমনকি স্টাফদেরকে ছুড়ে ফেলা ও পুলিশ দিয়ে ধরিয়ে দেয়ার হুমকি দেন, না পারছেন সরকারের ব্যুরোক্রেসি সাজাতে, না পারছেন যোগ্যতা দেখিয়ে প্রধানমন্ত্রীকে কর্ম সম্পাদনে সহায়তা করতে, অনুষ্ঠানাদি আয়োজনে দক্ষতা দেখাতে, অথবা সরকারের তাবৎ মেশিনারীকে লিড দিতে। ফলে যা ঘটার তাই ঘটছে- সরকারের অচলাবস্থা দিনে দিনে স্পষ্ট হয়ে উঠছে।।
উপসংহার:
উপরোক্ত অভিযোগসমূহের কারণে এ বি এম আব্দুস সাত্তারের প্রশাসনিক দক্ষতা, নিরপেক্ষতা ও গ্রহণযোগ্যতা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে। তাঁর নেতৃত্বে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কার্যক্রম এবং সামগ্রিক প্রশাসনিক ব্যবস্থাপনায় অচলাবস্থার আশঙ্কা তৈরি হয়েছে বলে সমালোচকরা মনে করছেন।
সূত্র : শীর্ষ নিউজ।
বাংলার খবর ডেস্ক : 


















