পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo লালমনিরহাটে Bangla QR প্রচলনে ডিজিটাল পেমেন্ট সম্প্রসারণ ক্যাম্পেইন Logo নীলফামারীতে শ্যাম্পুর খালি প্যাকেট নিয়ে সংঘর্ষে আহত ১৫, আইসিইউতে ১ জনের মৃত্যু Logo পাটগ্রাম সীমান্তে পথভ্রষ্ট কিশোরী উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর Logo মিরপুর বিআরটিএ-তে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ছয়জনকে কারাদণ্ড ও পাঁচজনকে অর্থদন্ড। Logo বিআরটিএ সহকারী পরিচালক থেকে উপপরিচালক পদে পদোন্নতি ৭ জনের Logo শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ মেধাবী শিক্ষার্থীদের ক্রেস্ট ও গাছের চারা দিয়ে সংবর্ধনা Logo পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির পৃথক অভিযানে ভারতীয় গরু ও আগরবাতি আটক Logo পাটগ্রামে উৎসবমুখর পরিবেশে যুগের আলো পত্রিকার ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত Logo জলসিড়ি আবাসনের সাথে রূপগঞ্জের জমি মালিকদের সমস্যা সমাধানের উদ্যোগ নিলেন এমপি দিপু ভুঁইয়া Logo হাতীবান্ধা-পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির অভিযানে মাদক ও মোটরসাইকেল পার্টস আটক

সংসদের কেনাকাটায় হরিলুট ৫ সদস্যের তদন্ত কমিটি

ডেস্ক : জাতীয় সংসদের কেনাকাটায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্তে ৫ সদস্যের একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি গঠন করা হয়েছে। সম্প্রতি গণমাধ্যমে ‘সংসদের কেনাকাটায় হরিলুট’ শিরোনামে ও প্রচারিত প্রতিবেদনের প্রেক্ষিতে জাতীয় সংসদের স্পিকার এই নির্দেশ দিয়েছেন। মঙ্গলবার (২১ এপ্রিল) সংসদ সচিবালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তদন্ত কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করা হয়।
কমিটিকে আগামী ৭ দিনের মধ্যে বিস্তারিত তদন্ত শেষে প্রতিবেদন দাখিলের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।সংসদ সচিবালয় থেকে দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১৯ এপ্রিল ২০২৬ তারিখে দৈনিক বাংলাদেশ প্রতিদিনসহ বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালে সংসদের কেনাকাটায় দুর্নীতির বিষয়ে সংবাদ প্রকাশিত হয়।

প্রতিবেদনটি সংসদের সর্বোচ্চ কর্তৃপক্ষের নজরে আসায় বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে গ্রহণ করেন স্পিকার। সংসদের মর্যাদা ও স্বচ্ছতা বজায় রাখতে আজ (২১ এপ্রিল) তিনি এই তদন্ত কমিটি গঠন করেন। কমিটির স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে এতে অভিজ্ঞ সংসদ সদস্যদের অন্তর্ভুক্ত করা হয়েছে।৫ সদস্যের এই তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে লক্ষীপুর-৪ আসনের সংসদ সদস্য এবং সরকারদলীয় হুইপ এ.বি.এম আশরাফ উদ্দিনকে (নিজান)। এ ছাড়াও কমিটির অন্যান্য সদস্যরা হলেন— ময়মনসিংহ-৮ আসনের সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ, ঢাকা-১২ আসনের সংসদ সদস্য মো. সাইফুল আলম, চট্টগ্রাম-৭ আসনের সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী এবং কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য মো. আবুল হাসনাত (হাসনাত আব্দুল্লাহ)। কমিটির সদস্যরা সরেজমিনে নথিপত্র যাচাই ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্য গ্রহণ করে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করবেন। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, গঠিত এই কমিটিকে দ্রুততম সময়ের মধ্যে অর্থাৎ আগামী ৭ (সাত) দিনের মধ্যে তাদের পূর্ণাঙ্গ প্রতিবেদন স্পিকারের কাছে জমা দিতে হবে। সংসদের মতো একটি স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের কেনাকাটায় কোনো ধরনের অনিয়ম হয়েছে কি না, তা খুঁজে বের করাই হবে এই কমিটির প্রধান লক্ষ্য। তদন্ত প্রতিবেদনে যদি কোনো অনিয়মের প্রমাণ পাওয়া যায়, তবে দায়ীদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটে Bangla QR প্রচলনে ডিজিটাল পেমেন্ট সম্প্রসারণ ক্যাম্পেইন

সংসদের কেনাকাটায় হরিলুট ৫ সদস্যের তদন্ত কমিটি

আপডেট টাইম : ১২:৩৯:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬