পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

ডেস্ক: কুষ্টিয়ার খোকসা উপজেলার ধোকড়াকোল গ্রামে ১২ বছরের এক শিশুকে বলাৎকারের ঘটনায় সুজাউদ্দিন মোল্লা (৭০) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকাজুড়ে ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (২৯ জুলাই) ধোকড়াকোল গ্রামে বলাৎকারের ঘটনা ঘটে। ঘটনার পরপরই অভিযুক্ত সুজাউদ্দিন আত্মগোপনে চলে যান। তবে সোমবার (৩ আগস্ট) রাতে ধোকড়াকোল পুলিশ ফাঁড়ির সদস্যদের তৎপরতায় তাকে আটক করা হয়। পরবর্তীতে তাকে ফাঁড়ি থেকে খোকসা থানায় হস্তান্তর করা হয়।

স্থানীয়দের অভিযোগ, সুজাউদ্দিন মোল্লা এর আগেও বিভিন্ন অজুহাতে এবং টাকার প্রলোভন দেখিয়ে এলাকার কোমলমতি শিশুদের সঙ্গে অনৈতিক ও অসামাজিক আচরণ করতেন।

এলাকার মানুষ তার এমন লম্পট আচরণে আগে থেকেই ক্ষুব্ধ ছিলেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তার বিরুদ্ধে এসব পুরোনো অভিযোগের বিষয়েও নিবিড় তদন্ত শুরু করেছে।

মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে এ প্রসঙ্গে খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা জাকির হোসেন জানান, শিশু বলাৎকারের ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

আপডেট টাইম : ০৪:৩৫:২৪ পূর্বাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬