
পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি:
লালমনিরহাটের পাটগ্রামে উৎসবমুখর পরিবেশে উত্তরাঞ্চলের জনপ্রিয় দৈনিক যুগের আলো পত্রিকার ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে প্রেসক্লাব পাটগ্রামের হলরুমে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দৈনিক যুগের আলো পত্রিকার পাটগ্রাম উপজেলা প্রতিনিধি ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সবুজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাটগ্রাম পৌর বিএনপির সভাপতি মোস্তফা সালাউজ্জামান ওপেল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাটগ্রাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান সোহেল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শওকত হায়াত প্রধান বাবু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুল হক প্রধান, পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম এবং পাটগ্রাম প্রেসক্লাবের সভাপতি ইফতেখার আহমেদ।
এ সময় পাটগ্রামে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে দৈনিক গণচিঠির প্রতিনিধি হাবিবুর রহমান, দৈনিক আজকের পত্রিকার প্রতিনিধি আজিনুর আজিম, দৈনিক সমকালের প্রতিনিধি মামুন সরকার, দৈনিক শেয়ার বীজের প্রতিনিধি সাফিউল ইসলাম সাফি,পাটগ্রাম রিপোর্টার্স ইউনিটির সভাপতি আব্দুল মান্নান ও পাটগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু সাইদ
দৈনিক প্রতিদিনের বাংলাদেশ প্রতিবেদক,রশিদুল ইসলাম, দৈনিক ভোরের দর্পণের প্রতিনিধি তৌফিকুল ইসলাম সজীব, দৈনিক আমার দেশের প্রতিনিধি মিনাজ ইসলাম, বৈশাখী টেলিভিশন মাল্টিমিডিয়ার প্রতিনিধি রমজান আলী, দৈনিক এদিন ও ফেস দ্যা পিপলের প্রতিনিধি নুর ইসলাম, দৈনিক সকালের সময়ের প্রতিনিধি মোকছেদুল ইসলামসহ উপজেলায় কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘মানবতার পক্ষে’ স্লোগানকে ধারণ করে দৈনিক যুগের আলো দীর্ঘ ৩৪ বছর ধরে পাঠকের কাছে সংবাদ পরিবেশন করে আসছে। সাহসী, নিরপেক্ষ ও মানবিক সাংবাদিকতার মাধ্যমে পত্রিকাটি পাঠকের আস্থা অর্জন করেছে। আগামীতেও যুগের আলো জনমানুষের কণ্ঠস্বর হিসেবে দায়িত্বশীল ভূমিকা পালন করবে,এমন প্রত্যাশা ব্যক্ত করেন তাঁরা।
দৈনিক যুগের আলো গৌরবময় ৩৪ বছর অতিক্রম করে ৩৫ বছরে পদার্পণ করেছে। পত্রিকাটির বর্তমান প্রকাশক ও সম্পাদক মমতাজ শিরিন ভরসা। এর প্রতিষ্ঠাতা ছিলেন মরহুম রহিম উদ্দিন ভরসা।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে অতিথি ও সাংবাদিকদের অংশগ্রহণে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। একই সঙ্গে পত্রিকাটির আগামীর পথচলায় সকলের দোয়া, সহযোগিতা ও শুভকামনা কামনা করা হয়।
মো:রশিদুল ইসলাম 




















