অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির পৃথক অভিযানে ভারতীয় গরু ও আগরবাতি আটক Logo পাটগ্রামে উৎসবমুখর পরিবেশে যুগের আলো পত্রিকার ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত Logo জলসিড়ি আবাসনের সাথে রূপগঞ্জের জমি মালিকদের সমস্যা সমাধানের উদ্যোগ নিলেন এমপি দিপু ভুঁইয়া Logo হাতীবান্ধা-পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির অভিযানে মাদক ও মোটরসাইকেল পার্টস আটক Logo মিরপুর বিআরটিএতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৯ জন দালাল আটক Logo লালমনিরহাটে শিবরাম স্কুলের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ Logo মিরপুর বিআরটিএ-তে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিনজনকে কারাদণ্ড। Logo সাংবাদিক পুলক চ্যাটার্জির মৃত্যুর পেছনের প্রকৃত ঘটনা অনুসন্ধান ও দায়ীদের আইনের আওতায় আনার দাবি বিআরজেইউর Logo জলসিঁড়ি আবাসনের জবরদখলের প্রতিবাদ ও জিয়া খাল উদ্ধারে ১০ গ্রামের হাজার হাজার বাসিন্দাদের সভা Logo মিরপুর বিআরটিএ-তে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ছয়জনকে কারাদণ্ড।

পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির পৃথক অভিযানে ভারতীয় গরু ও আগরবাতি আটক

  • মো:রশিদুল ইসলাম
  • আপডেট টাইম : ০১:৩৩:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
  • ১৩২৫ বার

নিজস্ব সংবাদদাতা:
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে পৃথক দুটি অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ২টি ভারতীয় গরু ও ২৪২ প্যাকেট ভারতীয় আগরবাতি আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়। পরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজিবি।

বিজিবি সূত্রে জানা যায়, ভোর ৪টা ৪০ মিনিটে নবীনগর বিওপির একটি টহলদল সীমান্ত থেকে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উত্তর হোসনাবাদ এলাকায় অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ২৪২ প্যাকেট ভারতীয় আগরবাতি আটক করা হয়।

অপরদিকে, বিকেল ৪টা ৪৫ মিনিটে ধরলা বিওপির একটি টহলদল সীমান্ত পিলার ৮৮১/এমপি থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ডাকুয়াটারী-ধবলগুড়ি এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ২টি ভারতীয় গরু আটক করা হয়।

তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) জানায়, আটককৃত মালামালের সর্বমোট সিজার মূল্য ১ লাখ ৬ হাজার ৫০ টাকা।

বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সীমান্ত সুরক্ষা নিশ্চিত, চোরাচালান প্রতিরোধ ও সীমান্ত অপরাধ নিয়ন্ত্রণে বিজিবির নিয়মিত টহল, নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে। সীমান্ত এলাকায় অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি সর্বদা তৎপর রয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির পৃথক অভিযানে ভারতীয় গরু ও আগরবাতি আটক

পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির পৃথক অভিযানে ভারতীয় গরু ও আগরবাতি আটক

আপডেট টাইম : ০১:৩৩:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬