অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে ২০ লাখ টাকার মালামাল আটক Logo মিরপুর বিআরটিএ-তে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিনজনকে কারাদণ্ড। Logo পাটগ্রামে বিজিবির মামলায়, বিএনপির ৪ নেতাসহ ৬ জন গ্রেপ্তার Logo হাতীবান্ধায় সমন্বিত শ্রেণিপাঠদান পরিকল্পনা নিয়ে ইউএনও’র মতবিনিময় Logo পাটগ্রামে খাসজমি বন্দোবস্তে অনিয়মের অভিযোগ, তদন্তের আশ্বাস জেলা প্রশাসকের Logo খিলগাঁওয়ের সাব রেজিস্টার মাইকেল মহিউদ্দিন আব্দুল্লাহর ২৯ টি ফ্ল্যাট! রাজধানীজুড়ে সম্পদের পাহাড় Logo গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী বদরুলের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ Logo পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির অভিযান,৪ ভারতীয় গরু আটক Logo জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ Logo রূপগঞ্জে ভূমিদস্যুতা বন্ধ ও খাল উদ্ধারে ১০ গ্রামের সভা ও ঝাড়ু মিছিল

পাটগ্রামে বিজিবির মামলায়, বিএনপির ৪ নেতাসহ ৬ জন গ্রেপ্তার

  • মো:রশিদুল ইসলাম
  • আপডেট টাইম : ০৯:৪৭:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
  • ১২৮৫ বার

নিজস্ব সংবাদদাতা

লালমনিরহাটের পাটগ্রামে বিজিবির আটক করা ড্রেজার মেশিনসহ সরঞ্জাম জোরপূর্বক ছিনিয়ে নেওয়ার চেষ্টা এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে বিএনপির তিন নেতাসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন,বুড়িমারী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম (৫০), ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুব আলী (৫০), একই ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবু সাঈম (২৮), জ্যেষ্ঠ সহসভাপতি মতি রহমান (৪০) এবং নীলফামারীর ডিমলা উপজেলার ছোটখাতা গ্রামের শাহাদাত হোসেন (৪০) ও দুলাল মিয়া (৪৮)।
মামলা সূত্রে জানা যায়, মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে রংপুর ৫১ বিজিবি ব্যাটালিয়নের বাউরা ডাঙাটারী ক্যাম্পের একটি টহল দল বাউরা বাজার এলাকায় দায়িত্ব পালন করছিল। এ সময় দুটি অটোভ্যানযোগে আনা পাথর ও বালু উত্তোলনের ড্রেজার মেশিন, পাইপ ও ড্রাম আটক করে কুচলিবাড়ী বিজিবি ক্যাম্পে নিয়ে যায় বিজিবি সদস্যরা।
আটকের খবর পেয়ে রাত ১টা ১০ মিনিটের দিকে এসবের মালিক দাবিদার রফিকুল ইসলাম, আইয়ুব আলী, আবু সাঈম ও মতিয়ার রহমান মোটরসাইকেলে করে কুচলিবাড়ী বিজিবি ক্যাম্পে যান। মামলায় অভিযোগ করা হয়েছে, তারা জোরপূর্বক আটক করা সরঞ্জাম ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন এবং ক্যাম্পে প্রবেশ করে বিজিবি সদস্যদের সঙ্গে বিতণ্ডা, ধাক্কাধাক্কি, ভয়ভীতি ও হুমকি দেন।
এতে বিজিবি ক্যাম্প ও সদস্যদের নিরাপত্তা হুমকির মুখে পড়ায় তাদের আটক করা হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
এ সময় তাদের কাছ থেকে একটি সিক্স সিলিন্ডারের ডিজেল চালিত ড্রেজার মেশিন, চারটি খালি তেলের ড্রাম, ১০টি ছয় ইঞ্চি ডেলিভারি পাইপ, একটি রিং পাইপ, দুটি ব্যাটারিচালিত অটোভ্যান, একটি মোটরসাইকেল, চারটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও তিনটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়। বিজিবির হিসাবে জব্দ করা মালামালের সিজারমূল্য ১৪ লাখ ৫৬ হাজার টাকা।
এ ঘটনায় বাউরা ডাঙাটারী ক্যাম্পের হাবিলদার উত্তম চন্দ্র দাস বাদী হয়ে বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে পাটগ্রাম থানায় সরকারি কাজে বাধা, স্বেচ্ছায় আঘাত এবং ক্ষতিসাধনের হুমকির অভিযোগে মামলা করেন। পরে আটক ব্যক্তিদের পুলিশে হস্তান্তর করে বিজিবি।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, সরকারি কাজে বাধা দেওয়ার ঘটনায় বিজিবির করা মামলায় আটক ছয়জনকে গ্রেপ্তার দেখিয়ে বুধবার লালমনিরহাট আদালতে পাঠানো হয়েছে। আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে ২০ লাখ টাকার মালামাল আটক

পাটগ্রামে বিজিবির মামলায়, বিএনপির ৪ নেতাসহ ৬ জন গ্রেপ্তার

আপডেট টাইম : ০৯:৪৭:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬