অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির অভিযান,৪ ভারতীয় গরু আটক Logo জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ Logo রূপগঞ্জে ভূমিদস্যুতা বন্ধ ও খাল উদ্ধারে ১০ গ্রামের সভা ও ঝাড়ু মিছিল Logo পুলিশের ইউনিফর্ম পরে ড্রাইভিং লাইসেন্স করতে গিয়ে বিআরটিএ’তে যুবক আটক Logo পাটগ্রামে দবীর উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের উদ্যোগে ১০ রোগীকে আর্থিক সহায়তা Logo চলন্ত ট্রেনে নারী ধর্ষণের ঘটনায় তোলপাড়, চার পুলিশ প্রত্যাহার Logo ৪ মন্ত্রণালয় ও বিভাগে নতুন সচিব নিয়োগ Logo লালমনিরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ, বৃক্ষরোপণ কর্মসূচি Logo ডেমরা থানা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ রানাকে বহিষ্কার Logo বিআরটিএ কার্যালয়ে আনসারের অভিযান, দালাল চক্রের ৩ সদস্য আটক

পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির অভিযান,৪ ভারতীয় গরু আটক

  • মো:রশিদুল ইসলাম
  • আপডেট টাইম : ০৫:৫৭:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
  • ১২৭৪ বার

নিজস্ব সংবাদদাতা

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় চারটি ভারতীয় গরু আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। আটক গরুগুলোর সিজার মূল্য প্রায় ৩ লাখ ৬০ হাজার টাকা।

রোববার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বুড়িমারী বিওপির একটি টহলদল সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সীমান্ত থেকে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পাটগ্রাম উপজেলার বুড়িরবাড়ী এলাকায় চারটি ভারতীয় গরু পড়ে থাকতে দেখে বিজিবি সদস্যরা সেগুলো আটক করেন।

তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) জানায়, সীমান্ত সুরক্ষা নিশ্চিত, চোরাচালান প্রতিরোধ এবং সীমান্ত অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।

বিজিবির পক্ষ থেকে আরও জানানো হয়, সীমান্তকে চোরাচালানমুক্ত ও নিরাপদ রাখতে মাদকদ্রব্যের অনুপ্রবেশ, অবৈধ বাণিজ্যসহ সব ধরনের সীমান্ত অপরাধের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করা হয়েছে। এ লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি ও নিয়মিত টহল জোরদারের পাশাপাশি প্রয়োজন অনুযায়ী বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির অভিযান,৪ ভারতীয় গরু আটক

পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির অভিযান,৪ ভারতীয় গরু আটক

আপডেট টাইম : ০৫:৫৭:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬