পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন Logo পাটগ্রাম সীমান্তে লাইট বন্ধ করে পুশইনের চেষ্টা, বিএসএফের বিরুদ্ধে অভিযোগ Logo জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে বিআরটিএ ঢাকা মেট্রো সার্কেল-২ এ পেশাদার মোটরযান চালকদের স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম Logo মাদক থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী দুলু

বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা

মোঃ আব্দুর রাজ্জাক, লালমনিরহাট।

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একটি বসতবাড়ি ও গোয়ালঘর পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে নগদ পাঁচ লাখ টাকাসহ অন্তত ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ক্ষতিগ্রস্ত পরিবার।

সোমবার (১৬ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের চওড়াটারী এলাকায় মো. টিটু মিয়া (৩৫) নামের এক ব্যক্তির বসতবাড়িতে এ অগ্নিকাণ্ড ঘটে। তিনি ওই এলাকার মোহাম্মদ আলীর ছেলে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পরিবারের সদস্যদের ভাষ্য, বাড়ির বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে পুরো বসতবাড়ি ও গোয়ালঘরে। দাউদাউ করে জ্বলতে থাকা আগুনে ঘরের আসবাবপত্র, প্রয়োজনীয় মালামাল ও গোয়ালঘরসহ সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। আগুনের ভয়াবহতায় চোখের সামনেই নিঃশেষ হয়ে যায় পরিবারের দীর্ঘদিনের সঞ্চয় ও সাজানো সংসার।

পরে বিজিবি, ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি, অগ্নিকাণ্ডে ঘরে থাকা নগদ পাঁচ লাখ টাকা এবং বসতবাড়ি ও অন্যান্য মালামালসহ মোট অন্তত ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা

বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা

আপডেট টাইম : ০২:৫৫:৩০ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬