অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

পাক প্রধানমন্ত্রী দাওয়াত পেলেও শাহি ইমামের দাওয়াত পাননি মোদি!

বাংলার খবর২৪.কম500x350_a7a5b03a8dba8875b3b16348b1788a95_bukhari ডেস্ক : দিল্লি জামে মসজিদের শাহি ইমাম সৈয়দ আহমেদ বুখারির এক অনুষ্ঠানে পাক প্রধানমন্ত্রীকে দাওয়াত করা হলেও নিমন্ত্রণ পাননি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ নিয়ে ইমামের সমালোচনায় ফেটে পড়েছে মোদি সমর্থকরা।
নিজের ছেলেকে শাহি ইমাম হিসেবে ঘোষণা করতেই আগামী ২২ নভেম্বর এক জাকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করার ঘোষণা দিয়েছেন তিনি। এতে দেশ বিদেশের ধর্মীয় এবং রাজনৈতিক নেতাদের নিমন্ত্রণ জানানো হয়েছে। তবে শাহি ইমামের দাওয়াত পাননি প্রধানমন্ত্রী মোদি। যদিও অনুষ্ঠানের ডিনার পার্টিতে আমন্ত্রণ জানানো হয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকেও। তিনি পাক প্রধানমন্ত্রীকে তার পরিবারের পুরনো বন্ধু হিসেবে উল্লেখ করেছেন।
এ নিয়ে শাহি ইমামের সমালোচনা শুরু হয়েছে। এ বিষয়ে প্রশ্ন করা হলে ইমাম বুখারি বলেন,‘এটা আমার অনুষ্ঠান। এখানে কাকে নিমন্ত্রণ করব আর কাকে করব না, এটা আমার একান্ত বিষয়। ব্যাক্তিগতভাবে আমি নরেন্দ্র মোদিকে পছন্দ করি না। ২০০২ সালের দাঙ্গার জন্য ভারতের মুসলমানরা তাকে কোনোদিন ক্ষমা করবে না। ‘
এ সময় তিনি প্রশ্ন করেন,‘তিনি প্রধানমন্ত্রী হওয়ার পরইবা মুসলমানদের জন্য কি করেছেন?’ তবে এ বিষয়ে মোদির কোনো প্রতিক্রিয়া জানা যায়নি।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

পাক প্রধানমন্ত্রী দাওয়াত পেলেও শাহি ইমামের দাওয়াত পাননি মোদি!

আপডেট টাইম : ০৫:৪৩:৫৬ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০১৪