অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রাম সীমান্তে লাইট বন্ধ করে পুশইনের চেষ্টা, বিএসএফের বিরুদ্ধে অভিযোগ Logo জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে বিআরটিএ ঢাকা মেট্রো সার্কেল-২ এ পেশাদার মোটরযান চালকদের স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম Logo মাদক থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী দুলু Logo গোল্ডেন জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংসদ ভবন ঘুরিয়ে দেখাবেন এমপি রাজিব প্রধান Logo প্রেমের আড়ালে প্রতারণার ফাঁদ, বড় পর্দায় আসছে সুমন পলাশের ‘ফিল্টার’ Logo লালমনিরহাট সীমান্তে ৬১ বিজিবির অভিযানে ২৮ লাখ টাকার ভারতীয় পণ্য ও মাদক আটক Logo পাটগ্রাম সীমান্তে বিজিবির অভিযান, ১২ গরু ও মোটরসাইকেল জব্দ Logo প্রতিষ্ঠাবার্ষিকীতে লালমনিরহাটে যুবদলের হুইলচেয়ার বিতরণ Logo পাটগ্রামে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক Logo লালমনিরহাট সনাকের নতুন সভাপতি ডা. কাসেম আলী, সহসভাপতি আবু হাসনাত রানা

বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ১৪৮

বাংলার খবর২৪.কমtamim_56620_56641 : তিন ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয়টিতে আজ জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ ক্রিকেট দল। টস জিতে প্রথমে ব্যাটিং করতে নেমেছে বাংলাদেশ দল। এই রিপোর্ট লেখা পর্যন্ত মুশফিক বাহিনীর সংগ্রহ দাঁড়িয়েছে ২ উইকেট হারিয়ে ১৪৮ রান।

উইকেটে আছেন তামিম ইকবাল ও মাহমুদুল্লাহ রিয়াদ। ২০৫ বল খেলে ৫টি চারের সাহায্যে ৫৮ রানে ক্রিজে আছেন তামিম। এবং ১২০ বল খেলে ৩ টি চারের সাহায্যে ৪২ রান করে অপরাজিত আছেন মাহমুদুল্লাহ।

সোমবার খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং করতে নামে বাংলাদেশ দলের দুই ওপেনার তামিম ইকবাল এবং শামছুর রহমান শুভ। প্রথম দিকে খুব ধীর গতিতে খেলতে থাকে স্বাগতিক ব্যাটসম্যানরা। এক পর্যায়ে ১০ ওভার খেলে মাত্র ১১ রান সংগ্রহ করে বাংলাদেশ।

উইকেটে নিজেদের সেট করতে প্রথম থেকেই দেখে শুনে খেললেও অবশ্য শুরুতেই ধাক্কা খায় স্বাগতিকরা। দলীয় মাত্র ৬ রানের মাথায় ব্যক্তিগত ২ রান করে সাজঘরে ফিরেন ওপেনার শামছুর রহমান শুভ। দুই রান করতে তিনি খেলেছিলেন ১৮টি বল।

শামছুর রহমান আউট হয়ে যাওয়ার পর তামিম ইকবালের সাথে জুটি বাঁধেন মমিনুল হল। এবং আস্তে আস্তে রানের চাকা সচল রেখে দলকে এগিয়ে নিতে থাকেন এই দুইজন।

দ্বিতীয় উইকেট জুটিতে ৭২ রানের চমৎকার এক জুটি গড়ে তোলেন তামিম ও মমিনুল। কিন্তু দলীয় ৭৮ রানের মাথায় পানিয়াঙ্গার বলে কট এন্ড বোল্ট হয়ে ফিরেন মমিনুল।

দলের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে ১০১ বল খেলে ৫টি চরের সাহায্যে ৩৫ রান করেন মমিনুল। মমিনুর ফেরার পর উইকেটে এসেছেন মাহমুদুল্লাহ রিয়াদ।

দ্বিতীয় টেস্টে দলে একটি পরিবর্তন নিয়ে মাঠে নামছে স্বাগতিক বাংলাদেশ। পেসার আল-আমিনের জায়গায় আরেক পেসার রুবেল হোসেনকে দলে নেওয়া হয়েছে।

উল্লেখ্য, তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে জিতে ইতোমধ্যেই ১-০ তে এগিয়ে আছে স্বাগতিক বাংলাদেশ।

Tag :

পাটগ্রাম সীমান্তে লাইট বন্ধ করে পুশইনের চেষ্টা, বিএসএফের বিরুদ্ধে অভিযোগ

বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ১৪৮

আপডেট টাইম : ১০:১৭:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০১৪