অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামায়াত নেতার মৃত্যু Logo লালমনিরহাটে ঈদ বাজারে “একদর” নামের আড়ালে প্রতারণা, ভোক্তাদের ক্ষোভ Logo ঈদে ফেরা হলো না বাড়ি সড়কেই মৃত্যু হলো বাবা-মা-ছেলের Logo নির্ধারিত সময়ে অফিসে না এলে কঠোর ব্যবস্থা: লালমনিরহাটে : ত্রাণমন্ত্রী Logo নাজিরপুরে দুই হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন হাজী মাসুম বিল্লাহ পলাশ Logo এলজিইডির ৬ হাজার ৩৪৫ কোটি টাকার প্রকল্পে নিয়োগ নিয়ে প্রশ্ন: প্রকৌশলী সাবেক ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদের বিরুদ্ধে নানা অভিযোগ Logo পাটগ্রামে প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার মাহফিলে এমপি ব্যারিস্টার হাসান রাজিব প্রধান Logo ময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রকাশনা বন্ধে হাইকোর্টের রুল Logo বিআরটিএ চেয়ারম্যান ওএসডি Logo চলচ্চিত্র ও রাজপথে আপসহীন এক নাম: নির্মাতা সায়মন তারিক

নির্বাচনের তাগিদ দিতে ফের বাংলাদেশে আসছেন নিশা দেশাই

বাংলার খবর২৪.কম10581234_847835571915558_1812599186_n_57189, নিউইয়র্ক : বাংলাদেশে নতুন নির্বাচনের তাগিদ দিতে ২৭ নভেম্বর সরকারি সফরে ফের বাংলাদেশে আসছেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল।

সূত্র জানায়, নিশা দেশাই তার ওই সফরে বিগত ৫ জানুয়ারি নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের বর্তমান অবস্থান জানাবেন, এবং নিরপেক্ষ নতুন নির্বাচনের জন্য তাগিদ দেবেন। উক্ত সফরে নিশা দেশাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বেশ কয়েকটি রাজনৈতিক দল এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করবেন বলে জানা গেছে।

বিএনপি চেয়ারপারসনের বিশেষ উপদেষ্টা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বৈদেশিক দূত জাহিদ এফ সরদার সাদী নিশা দেশাইয়ের উক্ত সফরের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি গত ৮ অক্টোবর ওয়াশিংটনে অনুষ্ঠিত দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ভারপ্রাপ্ত উপ-সহকারী মন্ত্রী টেড ব্রাউনের বক্তব্য সূত্রকে উল্লেখ করে বলেন, যুক্তরাষ্ট্রসহ সারা বিশ্বের কাছে বাংলাদেশের ৫ জানুয়ারির নির্বাচন প্রশ্নবিদ্ধ ও অগণতান্ত্রিক। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় ওই নির্বাচন নিয়ে জানুয়ারিতে যে বিবৃতি দিয়েছিল তা থেকে যুক্তরাষ্ট্র এখনো একচুলও নড়েনি। নিশা দেশাইও তার এ সফরে যুক্তরাষ্ট্রের সেই একই মনোভাব প্রকাশ করবেন। তার সঙ্গে নতুন নিরপেক্ষ নির্বাচন দিতে সরকারকে চাপ প্রয়োগ করবেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামায়াত নেতার মৃত্যু

নির্বাচনের তাগিদ দিতে ফের বাংলাদেশে আসছেন নিশা দেশাই

আপডেট টাইম : ০২:৩৬:৫৬ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০১৪