পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

আমরা ভালো অবস্থানে আছি : রুবেল

বাংলার খবর২৪.কমssssssss_57900, ঢাকা : চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে ৫০৩ রানের পাহাড় সংগ্রহ দাঁড় করিয়েছে স্বাগতিক বাংলাদেশ। তবে এই বিশাল রানের জবাব অবশ্য ভালো ভাবেই দিচ্ছে জিম্বাবুয়ে। মাত্র ১টি উইকেট হারিয়ে ১১৩ রান তুলে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে সফরকারীরা। এই অবস্থায় স্বাগতিক বংলাদেশ দলের পেসার রুবেল হোসেন মনে করছেন, চট্টগ্রাম টেস্টের লাগাম এখন বাংলাদেশের হাতেই আছে।

বৃহস্পতিবার ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে রুবেল হোসেন বলেন, ‘আমার মনে হয়, আমরাই ভাল পজিশনে আছি। আমাদের ভাল একটা স্কোর হয়েছে। এই উইকেটে শুরুতে একটু রান হবে এটাই স্বাভাবিক। কালকে (তৃতীয় দিন) সকাল সকাল যদি আমরা দ্রুত কিছু উইকেট নিতে পারি অনেক ভালো হবে। পেস হোক বা স্পিন হোক যেভাবেই হোক দ্রুত উইকেট তুলে নিতে হবে। তবে এই পিচে উইকেট পাওয়া আসলেই অনেক কঠিন।’

প্রধান কাজটা বোলিং করা হলেও চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে যেন পুরুদমে ব্যাটসম্যান বনে গেলেন রুবেল। শেষ উইকেটে তার ৪৪ বলে অপরাজিত ৪৫ রানের কল্যানেই পাঁচ’শর বেশি সংগ্রহ দাড় করাতে পারে বাংলাদেশ। রুবেলের সংবাদ সম্মেলনে আসার উপলক্ষটাও মোটামুটি এইটাই। প্রসঙ্গটি উঠতেই রুবেল বললেন, ‘ব্যাটিংটা সব সময়ই মজার। আমার জুটিটা শেষ উইকেটে ছিল। আমিও কিছু শট খেলেছি। টাইমিংও হয়েছে। এই আর কি! আমার কাছে খুব ভাল লেগেছে এটি। তবে, আমি আশা করিনি যে এমন খেলব। আসলে উইকেটটা খুব ভাল ছিল। ব্যাট চালাচ্ছিলাম, আর লাগছিল। ব্যাটিংয়ে যদি ৪০-৪৫ রান করা যায় তাহলে তার মজাটাই অন্যরকম।’

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

আমরা ভালো অবস্থানে আছি : রুবেল

আপডেট টাইম : ০৬:০৩:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০১৪