পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

বাগদাদি আহত বা নিহতের খবর নাকচ আইএসের

বাংলার খবর২৪.কম ডেস্ক,image_106324_0বাগদাদ: ইরাকে গত সপ্তাহে আমেরিকার চালানো এক বিমান হামলায় ইসলামিক স্টেট-এর প্রধান আবু বকর আল-বাগদাদি গুরুতর ভাবে আহত হয়েছেন বা নিহত-ও হয়ে থাকতে পারেন বলে যে খবর বেরিয়েছিলো, তার পরপরই বৃহস্পতিবারে একটি অডিও বার্তা প্রকাশ করেছে আইএস।

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এই অডিওটিতে বাগদাদি বলেছেন, আইএস-এর একজন যোদ্ধা বেঁচে থাকলেও এই লড়াই থামবে না।

সাম্প্রতিক হামলায় ইসলামিক স্টেট-এর প্রধান আবু বকর আল-বাগদাদি’র যে কোনো ক্ষতি হয়নি তা জানাতেই মূলত এই অডিও বার্তা প্রকাশ করা হয়েছে বলে মনে করা হচ্ছে।

তবে, এই অডিওটি প্রকৃতই আল-বাগদাদির কি-না তা নিয়ে আমেরিকা এখনো নিশ্চিত নয় বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র।

তবে বিবিসির সংবাদদাতারা বলছেন, রেকর্ডকৃত অডিওটি শুনে আসল ও সম্প্রতি রেকর্ড করা হয়েছে বলেই মনে হচ্ছে।

বাগদাদী ওই অডিও বার্তায় জিহাদের ডাক দিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা যে ইরাকে অতিরিক্ত দেড় হাজার সেনা মোতায়েন করার অনুমতি দিয়েছেন এই বিষয়টিরও উল্লেখ রয়েছে ১৭ মিনিটের এই অডিওতে।

তিনি বলছেন, দিনে-রাতে আমাদের ওপর যে সৈন্যরা বোমা ফেলছে তাদেরকে সহায়তা করতে আরো দেড় হাজার সৈন্য ইরাকে পাঠাচ্ছে ওবামা।

কিন্তু আমাদের অবস্থান লক্ষ্য করে এতো আক্রমণের পরেও তারা আমাদের অগ্রগতি থামাতে পারেনি এবং আমাদেরকে সামান্য দুর্বলও করতে পারেনি।

সৌদি আরবের নেতাদের ‘সাপের মাথা’র সঙ্গে তুলনা করে, সেদেশে আক্রমণ করার জন্যও বলা হয়েছে এই অডিওতে।

ইসলামিক স্টেট-এর বিরুদ্ধে মার্কিন নেতৃত্বের অধীনে চলমান লড়াইয়ে মধ্যপ্রাচ্যের যেসব দেশ অংশ নিয়েছে তাদেরকেও বিশ্বাসঘাতক বলে বর্ণনা করেছেন বাগদাদি।–বিবিসি।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

বাগদাদি আহত বা নিহতের খবর নাকচ আইএসের

আপডেট টাইম : ০৪:০৭:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০১৪