পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

সুইডেন বাংলাদেশের পাশে থাকবে: সুইডিশ মন্ত্রী

ফিনল্যান্ড: বৈশ্বিক উষ্ণায়ন মোকাবেলায় সুইডেন বাংলাদেশের পাশে থাকবে বলে আশ্বাস প্রদান করেছেন সুইডেনের আন্তর্জাতিক উন্নয়ন সহায়তা বিষয়ক মন্ত্রী ইসাবেলা লোভিন।

আগামী ২৪ থেকে ২৭ নভেম্বর ইসাবেলা লোভিনের নেতৃত্বে ছয় সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দলের বাংলাদেশ সফর করার কথা রয়েছে।

এ সফরকে সামনে রেখে এক দ্বি-পাক্ষিক বৈঠকে তিনি বাংলাদেশের রাষ্ট্রদূত মো. গোলাম সারোয়ারকে সুইডেনের এ অবস্থান সম্পর্কে অবহিত করেন।

এ সময় বৈঠকে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশ সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপসমূহ সম্পর্কে রাষ্ট্রদূত গোলাম সারোয়ার সুইডিশ মন্ত্রীকে বিস্তারিত জানান।

রাষ্ট্রদূত গোলাম সারোয়ার বিশেষভাবে উল্লেখ করেন, বর্তমান প্রবৃদ্ধির ধারা অব্যাহত থাকলে শেখ হাসিনার সরকার কর্তৃক ঘোষিত “ভিশন-২০২১” এর নির্ধারিত সময়ের পূর্বেই বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে। এ ছাড়াও বর্তমান সরকার কর্তৃক ঘোষিত “ভিশন-২০৪১” সম্পর্কে তিনি আলোকপাত করেন।

গ্রীণ ক্লাইমেট ফান্ড-এ সুইডেন এর ৫৮০ মিলিয়ন মার্কিন ডলার এর ঘোষিত উন্নয়ন সহায়তা সম্পর্কে সুইডিশ মন্ত্রী বলেন, জলবায়ু-নাজুক দেশসমূহের মধ্যে বাংলাদেশ অন্যতম। সুইডিশ সরকার জলবায়ুজনিত চ্যালেঞ্জসমূহ মোকাবেলায় বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করবে।

জলবায়ুজনিত সমস্যা মোকাবেলায় ধনী-গরীব সকল দেশের জন্য আইনত প্রতিপালনীয় একটি বৈশ্বিক চুক্তিতে উপনীত হবার বাংলাদেশী দাবির প্রতি রাষ্ট্রদূত গোলাম সারোয়ার সুইডেনের মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলে তিনি প্যারিসে অনুষ্ঠিতব্য ২১ তম জলবায়ু সম্মেলনে এই মর্মে বাংলাদেশের সঙ্গে সুইডেন একযোগে কাজ করবে বলে প্রতিশ্রুতি প্রদান করেন।

এছাড়া দীর্ঘমেয়াদী উন্নয়ন সহায়তার অংশ হিসেবে সুইডিশ সরকার বাংলাদেশের জন্য আগামী ৭ বছর মেয়াদে ২২০ মিলিয়ন মার্কিন ডলার এর দ্বি-পাক্ষিক উন্নয়ন সহায়তা ঘোষণা করেছে। এ প্রসঙ্গে রাষ্ট্রদূত গোলাম সারোয়ার দেশের শিক্ষা, স্বাস্থ্য, গণতন্ত্র, মানবাধিকার প্রভৃতি ক্ষেত্রসমূহের পাশাপাশি দ্বি-পাক্ষিক উন্নয়ন সহায়তা বহুমুখীকরনের প্রয়োজনীয়তা আলোকপাত করে তথ্য-প্রযুক্তি, জাহাজ-নির্মাণ ও পরিবেশ-বান্ধব জাহাজ-ভাঙা শিল্প অন্তর্ভূক্ত করার উপর গুরুত্বারোপ করেন।

তিনি আরো বলেন, জনগোষ্ঠির ক্রমবর্ধমান ক্রয়ক্ষমতার প্রতি দৃষ্টি আকর্ষণ করে বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধির প্রতি গুরুত্বারোপ করেন যা দুদেশের অর্থনীতির জন্য ইতিবাচক ভূমিকা রাখবে বলে জানান।

মন্ত্রী ইসাবেলা লোভিন আশাবাদ ব্যক্ত করেন যে, বাংলাদেশের সাথে আরো নিবিড়ভাবে কাজ করার ক্ষেত্রে এ সফর নতুন মাত্রা যোগ করবে।

০৪ অক্টোবর ২০১৪ তারিখে প্রধানমন্ত্রী স্টেফান লোফভেন কর্তৃক সরকার গঠনের পর আন্তর্জাতিক উন্নয়ন সহায়তা বিষয়ক মন্ত্রী ইসাবেলা লোভিন-এর এটিই প্রথম বিদেশ সফর। যা সুইডেনের নতুন সরকারের বৈদেশিক নীতিমালায় বাংলাদেশের গুরুত্বপূর্ণ অবস্থান নির্দেশ করে।

আরো উল্লেখ্য, আগামী ২৫-২৯ নভেম্বর ২০১৪ তারিখে চারজন সুইডিশ সংসদ সদস্যসহ সাত সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধিদল জাতিসংঘের বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শনের জন্য বাংলাদেশ সফর করবেন।

দূতাবাসের প্রথম সচিব ও চ্যান্সারি প্রধান মো. কামরুজ্জামানের পাঠানো এক সংবাদ বিজপ্তিতে এসব তথ্য জানানো হয়।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

সুইডেন বাংলাদেশের পাশে থাকবে: সুইডিশ মন্ত্রী

আপডেট টাইম : ০৪:২৫:০২ পূর্বাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০১৪