অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

আবারো অসদাচরণের জন্য সাকিবের জরিমানা

ঢাকা : অসদাচরণের জন্য প্রথমে তিন ম্যাচ নিষিদ্ধ এরপর দীর্ঘ ছয় মাসের জন্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে নির্বাসিত হয়েছিলেন সাকিব আল-হাসান।

একই কারণে বিদেশি লিগ খেলার ব্যাপারে এখনো নিষেধাজ্ঞা জারি আছে দেশ সেরা এই ক্রিকেটারের। কিন্তু কিছুতেই যেন শিক্ষা হচ্ছেনা সাকিবের। আম্পায়ারের সাথে অসদাচরণের জন্য আবারো জরিমানা গুনতে হলো টেস্ট ক্রিকেটের বিশ্ব সেরা এই অলরাউন্ডারকে।

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে লিজেন্ডস অব রূপগঞ্জ ও প্রাইম ব্যাংকের মধ্যকার ম্যাচে আম্পায়ারের সাথে অসদাচরণ করায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে সাকিবের। বিষয়টি নিশ্চিত করেছেন ম্যাচ রেফারি ওবায়দুল হক।

সাকিব এই কাণ্ডটি তখনই ঘটালেন যখন তার বিদেশি লিগে খেলার নিষেধাজ্ঞাটি উঠিয়ে নেওয়ার সিদ্ধান্তের প্রায় কাছাকাছি পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বৃহস্পতিবারই আনুষ্ঠানিক ঘোষণা আসার কথা রয়েছে।

বুধবার ঢাকা প্রিমিয়ার লিগে বিকেএসপির ৩ নম্বর মাঠে অনুষ্ঠিত হয় প্রাইম ব্যাংক ও লিজেন্ডস অব রূপগঞ্জের ম্যাচটি। খেলার এক পর্যায়ে বোলিং করতে আসেন লিজেন্ডস অব রুপগঞ্জের অধিনায়ক সাকিব আল-হাসান।

বোলিং করার সময় প্রতিপক্ষের ব্যাটসম্যান ব্রেন্ডন টেলরের বিপক্ষে এলবিডব্লিউর আবেদন করেন সাকিব। কিন্তু আম্পায়ার তার আবেদনে সাড়া দেননি। এতেই ম্যাচের দায়িত্বরত আম্পায়ার মিজানুর রহমানের সাথে বিতর্কে জড়িয়ে পরেন সাকিব।

ম্যাচ শেষে সাকিবের বিরুদ্ধে ম্যাচ রেফারির কাছে অভিযোগ করেন আম্পায়ার মিজানুর রহমান। এরপর সাকিবের ১০ হাজার টাকা জরিমানা নির্ধারণ করা হয়।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

আবারো অসদাচরণের জন্য সাকিবের জরিমানা

আপডেট টাইম : ০৫:৫৪:৩৪ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০১৪