অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী

হাত থেকে পড়লেও আর ভাঙবে না ফোন!

লন্ডন: হাত থেকে মোবাইল ফোন পড়ে যায়নি এমন ব্যবহারকারী খুঁজে পাওয়া দুষ্কর। রাস্তায় পকেট থেকে তাড়াহুড়োয় ফোন বার করতে গেলেন, আর আপনার সাধের নতুন ফোনটি সোজা পকেট থেকে বেরিয়ে আছড়ে পড়ল রাস্তায়। আপনি তো চরম বেকায়দায়। ফোনের স্ক্রিনের দফারফা। এলসিডি সারানোর খরচের কথা ভেবে মাথায় হাত। কিন্তু কেমন হতো যদি হাত থেকে পড়ে গেলেও ভাঙত না আপনার সাধের মোবাইল ফোনটি?

এবার এমনই এক প্রযুক্তি আনতে চলেছে অ্যাপেল। মেল অনলাইন সূত্রে খবর, অ্যাপেল তাদের নয়া আইফোনের জন্য এমন একটি প্রযুক্তি আনতে চলেছে যেখানে ফোন নিজে থেকেই পড়ে যাওয়ার সময় সতর্ক হয়ে যাবে। গত সপ্তাহেই অ্যাপেলের তরফে এই আবিষ্কারের পেটেন্ট নেওয়া হয়ে গিয়েছে বলে জানিয়েছে মেল অনলাইন। আগামী তিন বছরের মধ্যেই এই প্রযুক্তি অ্যাপেল তাদের ডিভাইসে ব্যবহার করতে চলেছে।

কীভাবে কাজ করবে এই নয়া প্রযুক্তি?

ফোনের সেন্সর আঁচ করে নেবে যে ফোনটি একটি উচ্চতা থেকে নিচের দিকে পড়ছে কি না। সেই সময় নিজে থেকে সতর্ক হয়ে যাবে ভবিষ্যতের আইফোন। ফোনের স্ক্রিন নিজে থেকেই মাটির দিক থেকে মুখ ফিরিয়ে নেবে, যাতে ফোনের ন্যূনতম ড্যামেজ হয়। এমনকী, ফোনের সঙ্গে হেডফোন লাগানো থাকলেও, তাও অটোমেটিক খুলে আসবে। নয়া এই প্রযুক্তি শুধু আইফোনে নয়, আইপ্যাডেও ব্যবহার করতে পারে অ্যাপেল, জানাচ্ছে মেল অনলাইন।

Tag :

কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত।

হাত থেকে পড়লেও আর ভাঙবে না ফোন!

আপডেট টাইম : ০২:৪৫:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০১৪