পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

যুক্তরাষ্ট্রে আগুনে পুড়ে একই পরিবারের ৭ শিশু নিহত

ডেস্ক : যুক্তরাষ্ট্রে আগুনে পুড়ে একই পরিবারের ৭ শিশু নিহত হয়েছেন। এছাড়া দুইজন আহত হয়েছেন।

নিউইয়র্কের ব্রুকলিনে এ ঘটনা ঘটে।

মার্কিন গণমাধ্যমে বলা হয়েছে, আহত দুইজনের অবস্থাও আশঙ্কাজনক। ব্রুকলিনের বেডফোর্ড এ্যাভিনিউয়ে একটি ইহুদি পরিবারের বাসায় অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। নিহতদের বয়স ৫ থেকে ১৫ বছরের মধ্যে।

ফায়ার ডিপার্টমেন্টের কমিশনার ড্যানিয়েল এ নিগ্রো এক সংবাদ সম্মেলনে জানান, ভবনের দ্বিতীয় তলায় একটি হট প্লেট উল্টে রাখার কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে আগুন তৃতীয় তলায় গিয়ে পৌঁছে, যেখানে একই পরিবারের ৯ সদস্য ঘুমাচ্ছিল।

নিহতদের মধ্যে তিনটি মেয়ে শিশু, যাদের বয়স যথাক্রমে ৮, ১২ ও ১৫ বছর। বাকি চারজন হলো ছেলে শিশু, যাদের বয়স যথাক্রমে ৫, ৬, ৭ ও ১১ বছর।

নিগ্রো জানান, শিশুদের মা ও এক বোন জানালা দিয়ে লাফ দিলে মারাত্মক আহত হন। তাদেরকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে তাদের অবস্থা আশঙ্কাজনক।

সূত্র : নিউইয়র্ক টাইমস

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

যুক্তরাষ্ট্রে আগুনে পুড়ে একই পরিবারের ৭ শিশু নিহত

আপডেট টাইম : ০২:৩৯:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০১৫