অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

হিউজকে বিশ্বকাপ উৎসর্গ ক্লার্কের

ঢাকা: বাউন্সারের আঘাতে অকাল মৃত্যু না ঘটলে হয়তো মেলবোর্নের পোডিয়ামে উপস্থিত থাকতেন ফিলিপ হিউজেস। কিন্তু নিয়তির কী নির্মম পরিহাস! গত ডিসেম্বরে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে শেফিল্ডি শিল্ডের ম্যাচ খেলতে গিয়ে পেসার শন অ্যাবটের বাউন্সারের আঘাতে মৃত্যু বরণ করেন তিনি। এ ঘটনায় পুরো ক্রিকেট বিশ্ব শোকে মুহ্যমান হয়ে পড়ে। সবচেয়ে বেশি ভেঙে পড়েছিলেন অসি অধিনায়ক মাইকেল ক্লার্ক।

মেলবোর্নে আজ নিউজিল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে পঞ্চমবারেরমত বিশ্বকাপ জয়ের পরও সেই সতীর্থ ফিল হিউজকে কোনভাবে ভুলতে পারেননি মাইকেল ক্লার্ক। বিশ্বকাপ জয়কে তিনি উৎসর্গ করলেন অকাল প্রয়াত হিউজের উদ্দেশ্যেই।

মাইকেল ক্লার্ক শুধু সতীর্থই নয় ফিলিপ হিউজকে দেখতেন ছোট ভাইয়ের মত। পঞ্চমবারেরমত বিশ্বকাপের শিরোপা অস্ট্রেলিয়াকে উপহার দেওয়ার পর সংবাদ সম্মেলনে ক্লার্ক বলেন, ‘পুরো দলের জন্য কতটা কঠিন ছিল গত কয়েকটি মাস, তা কল্পনাও করা যাবে না। দলের সবাই মনে করতো, আমরা ১৫জন নই, দলটা হচ্ছে ১৬ জনের। আমাদের সঙ্গে সব সময়ই থাকতেন ফিল হিউজ। আজ রাতে আমরা এই শিরোপাটা আমাদের ছোটভাই ফিল হিউজকেই উৎসর্গ করতে চাই।’

শুধু শিরোপা উৎসর্গই নয়, হিউজের স্মরণে বিশ্বকাপ জয়ের উদযাপনে আনা হচ্ছে কাট-ছাট। ক্লার্ক জানালেন, ‘ছোট ভাইয়ের সম্মানে আমরা শিরোপা উদযাপনের জন্য শুধুমাত্র এক গ্লাস করে পানীয় পান করবো। এর চেয়ে আর বেশি কিছু করার ইচ্ছে কারও নেই।’

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

হিউজকে বিশ্বকাপ উৎসর্গ ক্লার্কের

আপডেট টাইম : ০৬:০৭:৪২ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০১৫