পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

মেয়াদ বাড়লো ইরানের সঙ্গে পরমাণু চুক্তি আলোচনার

ডেস্ক : অবশেষে ইরানের সাথে ছয় বিশ্বশক্তির পারমানবিক চুক্তি আলোচনার প্রাথমিক পদক্ষেপের মেয়াদ কিছুটা বাড়ানো হয়েছে।

এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মূখপাত্র ম্যারি হার্ফ জানিয়েছেন, মঙ্গলবার (৩১ মার্চ) দিন শেষ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এই আলোচনার মেয়াদ শেষ হয়ে যাওয়ার কথা। কিন্তু এখনো কিছু বিষয় অনিষ্পন্ন থেকে যাওয়ায় শেষ মুহূর্তে মেয়াদ বাড়ানো হয়েছে।

গত সোমবার (৩০ মার্চ) সুইজারল্যান্ডের লুসান শহরে পারমানবিক চুক্তির প্রাথমিক ধাপের শেষ পর্যায়ে ইরানি পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফের সাথে আলোচনায় বসেন মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি, ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী ফিলিপ হ্যামন্ড, ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী লরেন্ট ফ্যাবিয়াস, জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ফ্রাঙ্ক-ওয়াল্টার স্টেইনমেয়ার, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্জেই ল্যাভরভ ও চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।

মঙ্গলবার (৩১ মার্চ) মধ্যরাতে মেয়াদ শেষ হওয়ার আগ মুহূর্তে আলোচনা চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে আসেন নেতারা।

ইরানী পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ বলেছেন, মেয়াদ বৃদ্ধির পরই বুধবার (০১ এপ্রিল) নাগাদ এ আলোচনায় একটা সমাধানে পৌঁছা যাবে বলে আশা প্রকাশ করছি।

তিনি আরো বলেন, আশা করছি বুধবারের মধ্যেই আমরা আলোচনা সারতে পারবো।

সবকিছু ঠিক থাকলে চলতি বছর ৩০ জুন এ বিষয়ে ইরানের সাথে চূড়ান্ত চুক্তি স্বাক্ষর হবে বলে ধারণা করা হচ্ছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

মেয়াদ বাড়লো ইরানের সঙ্গে পরমাণু চুক্তি আলোচনার

আপডেট টাইম : ০৬:২০:২৪ পূর্বাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০১৫