পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

নেপালে সাতদিন পর ১০১ বছর বয়সী বৃদ্ধ জীবিত উদ্ধার

ডেস্ক: প্রলয়ঙ্করী ভূমিকম্পের (সাত দিন) ১৬৮ ঘণ্টা পর নেপালের ধ্বংসস্তূপের নিচ থেকে ফানচু তাবাং নামে ১০১ বছর বয়সী এক ব্যক্তিকে জীবিত উদ্ধার করা হয়েছে। শনিবার তাকে উদ্ধার করা হয় বলে জানায় ।

ঘটনার আটদিন পর রবিবার আরো তিন ব্যক্তিকে উদ্ধার করে উদ্ধারকর্মীরা।

পুলিশ জানায় উদ্ধার হওয়া ব্যক্তি ছোটখাটো আঘাত পেয়েছেন। তবে সুস্থ আছেন। তাকে হেলিকপ্টারে করে নিয়ে ভর্তি করা হয়েছে হাসপাতালে।

এদিকে, দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, পুলিশ ও সেনাবাহিনীর উদ্ধারকারী দল রাজধানী কাঠমান্ডুর উত্তরপূর্বে সিন্ধুপালচক জেলায় একটি ধ্বংসস্তূপ থেকে তিনজনকে জীবিত উদ্ধার করেছে।

অন্যদিকে, উত্তরপূর্ব রাসুওয়া জেলায় নেপালি পুলিশের একটি দল কমপক্ষে ৫০ জনের মৃতদেহ উদ্ধার করেছে। এর মধ্যে বিদেশি পর্বতারোহী আছেন।

২৫ ও ২৬শে এপ্রিল ভয়াবহ ভূমিকম্পের পর মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭০৫৬ তে। এ ছাড়া আহতদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪,১২৩ তে। মৃতের সংখ্যা আরো বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

নেপালে সাতদিন পর ১০১ বছর বয়সী বৃদ্ধ জীবিত উদ্ধার

আপডেট টাইম : ০৪:২০:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ৪ মে ২০১৫