অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী

তামিমের কাছাকাছি শচীন টেন্ডুলকার ও রিকি পন্টিং

স্পোর্টস :ভাবছেন এই কয়টা ম্যাচ খেলে তামিম লিটিল মাস্টার টেন্ডুলকার ও অস্ট্রেলিয়ার সফল অধিনায়ক রিকি পন্টিংকে ছাড়িয়ে যাবেন! অবাক হওয়ার মতোই কথা বটে। তবে তামিম যদি আগামিকাল পাকিস্তানের বিপক্ষে আর মাত্র ১৬ রান করেন তাহলেই ছাড়িয়ে যাবে ঐ ক্রিকেট কিংবদন্তিদের। বিশ্বাস হচ্ছে না? তাহলে ঘটনাটি খুলেই বলি- আর ১৬ রান করলেই তামিম ইকবাল এমন এক কীর্তি গড়বেন, যেটা ক্রিকেট ইতিহাসে কারও নেই!

এর আগে তামিমের নামের পাশে লেখা হয়েছে বাংলাদেশের পক্ষে ওয়ানডের সর্বোচ্চ রান (৪৪৩৭), টেস্টের সর্বোচ্চ সেঞ্চুরি (৭টি), ওয়ানডের সর্বোচ্চ সেঞ্চুরি (৬টি), টেস্টের সর্বোচ্চ ইনিংস (২০৬) এবং ওয়ানডের সর্বোচ্চ ইনিংসের (১৫৪) রেকর্ড।

এমন কীর্তির দিক দিয়ে তামিমের সবচেয়ে কাছাকাছি থাকবেন শচীন টেন্ডুলকার ও রিকি পন্টিং। দুজনই নিজ নিজ দলের টেস্ট-ওয়ানডের সর্বোচ্চ রানের মালিক, টেস্ট-ওয়ানডের সর্বোচ্চ সেঞ্চুরির মালিকও। তবে দলের টেস্ট-ওয়ানডের সর্বোচ্চ ইনিংস দুটি টেন্ডুলকার-পন্টিং নিজেদের নামের পাশে লেখাতে পারেননি।
টেস্টে টেন্ডুলকারের রান ১৫ হাজার ৯২১। ওয়ানডেতে ১৮ হাজার ৪২৬। টেস্টে টেন্ডুলকারের সেঞ্চুরি ৫১টি, ওয়ানডেতে ৪৯। ভারতের হয়ে তো বটেই, আন্তর্জাতিক ক্রিকেটেই টেস্ট-ওয়ানডের সর্বোচ্চ রান আর সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ডটা টেন্ডুলকারের। তবে ভারতের হয়ে টেস্ট-ওয়ানডের সর্বোচ্চ ইনিংস দুটো টেন্ডুলকারের নয়। টেস্টে সেটি বীরেন্দর শেবাগের দখলে (৩১৯, টেন্ডুলকারের কোনো ট্রিপল সেঞ্চুরিই নেই)। ওয়ানডেরটি রোহিত শর্মার (২৬৪, এটি আন্তর্জাতিক রেকর্ডও)।
একইভাবে টেস্ট-ওয়ানডেতে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ রান ও সেঞ্চুরির মালিক রিকি পন্টিং। টেস্টে রান ১৩ হাজার ৩৭৮, সেঞ্চুরি ৪১টি। ওয়ানডেতে রান ১৩ হাজার ৫৮৯, সেঞ্চুরি ২৯টি। তবে টেস্টে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ ইনিংসটি ম্যাথু হেইডেনের (৩৮০, ব্রায়ান লারার ৩৭৫ রানের ইনিংস ভেঙে দিয়েছিলেন। পরে লারা ৪০০ রানের ইনিংস খেলে রেকর্ডটি ফিরিয়ে নেন)। ওয়ানডেতে শেন ওয়াটসনের ১৮৫।

তবে বাংলাদেশ দলের থেলোয়ারদের মধ্যে টেস্টে এখনো হাবিবুল বাশার ৩০২৬ রান এগিয়ে আছেন। তবে দূরত্বটা খুব বেশি নয়। মাত্র ১৬ রানের। আগামীকাল তামিমের ব্যাটে আর ১৬ রান এলে বাংলাদেশের হয়ে টেস্টের সর্বোচ্চ রানের মালিক হয়ে যাবেন তামিম।

Tag :

কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত।

তামিমের কাছাকাছি শচীন টেন্ডুলকার ও রিকি পন্টিং

আপডেট টাইম : ০৬:২৯:০১ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০১৫