অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাড়ির উঠানে অন্তঃসত্ত্বা গৃহবধূর রক্তাক্ত মরদেহ, স্বামীর পরিবারের বিরুদ্ধে হত্যার অভিযোগ Logo মিরপুর বিআরটিএতে দালাল চক্রের ২ সদস্য আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩০ দিনের কারাদণ্ড Logo পাটগ্রামে প্রিপেইড মিটার বাতিলের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান Logo জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৪১৮ জন : বিআরটিএ Logo দায়িত্ব নিয়ে স্কুল পরিদর্শনে নবনির্বাচিত সভাপতি Logo লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে ট্রাকের চাপায় ইজিবাইকের দুই যাত্রী নিহত Logo তিস্তায় নতুন ব্যারাজ নির্মাণের পরামর্শ কারিগরি কমিটির Logo এক দিন ছুটি নিলেই টানা ৪ দিনের ছুটি Logo স্বামী চলে যাওয়ার কিছুক্ষণ পর মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ Logo খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ

ক্যালিফোর্নিয়ায় পাইপলাইন ফেটে যাওয়ায় জরুরি অবস্থা জারি

নিউ ইয়র্ক : যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে তেলের পাইপলাইন ফেটে আড়াই হাজার ব্যারেল অপরিশোধিত তেল উন্মুক্ত পরিবেশে ছড়িয়ে পড়ায় জরুরি অবস্থা জারি করা হয়েছে।

সান্তা বারবারা এলাকার পশ্চিমে একটি মহাসড়কের সমান্তরালে স্থাপিত মাটির নীচের ওই পাইপলাইনে বিস্ফোরণ ঘটলে সর্বত্রই তেল ছড়িয়ে পড়ে। তবে এ বিস্ফোরণের কারণ এখনো জানতে পারেনি কর্তৃপক্ষ।

প্রায় আড়াই হাজার ব্যারেল (১ লাখ ৫ হাজার গ্যালন) অপরিশোধিত খনিজ তেল উন্মুক্ত পরিবেশে ছড়িয়ে পড়েছে বলে পাইপলাইন কোম্পানি প্লেইনস অল আমেরিকান পাইপলাইন (পিএএএন) জানিয়েছেন।

প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল, ছড়িয়ে যাওয়া তেলের পরিমাণ অল্প হবে। কিন্তু ক্ষতির পরিমাণটি তার চেয়ে পাঁচগুণ বেশি হবে।

যুক্তরাষ্ট্রের কোস্টগার্ডের কর্মকর্তারা জানিয়েছেন, ছড়িয়ে পড়া তেল একটি পাহাড়ি খাদ ধরে কালভার্টের নিচ দিয়ে গিয়ে রেফুজিও সাগর সৈকতে ছড়িয়ে পড়ে। এরপর গড়িয়ে প্রশান্ত মহাসাগারেও ছড়িয়ে যায়।

পিএএএনের প্রধান নির্বাহি কর্মকর্তা গ্রেগ আর্মস্ট্রং এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, নিয়ন্ত্রণ কক্ষের অপারেটররা পাইপলাইনে তেলের চাপে অস্বাভাবিকতা লক্ষ্য করেন, এর ৩০ মিনিটের মধ্যেই লাইন বন্ধ করে দেয়া হয়।

কোম্পানির মুখপাত্র ব্রাড লিওন জানিয়েছেন, বন্ধ করার পরও পাইপে থাকা অবশিষ্ট তেল আরো কিছুক্ষণ ধরে পড়তে থাকে। পাইপ লাইন ফেটে যাওয়ার প্রায় ঘণ্টাখানেক পর তেল ছড়িয়ে পড়ার বিষয়টি টের পাওয়া যায়। স্থানীয় বাসিন্দারা তৈলাক্ত রাসায়নিকের গন্ধ পাওয়ার পর কর্তৃপক্ষকে খবর দিলে কর্মকর্তারা এসে তেল ছড়িয়ে পড়ার বিষয়টি আবিষ্কার করেন।

কোস্ট গার্ড জানিয়েছে, সৈকতের ছয় কিলোমিটার এলাকা তেলের কালো প্রলেপে ঢাকা পড়ে যায়। এছাড়া সাগরের ১৪ কিলোমিটার এলাকায় তেল ছড়িয়ে পড়েছে। গত ৪৬ বছরের মধ্যে সান্তা বারবারের উপকূল এলাকায় এটি অপরিশোধিত তেল ছড়িয়ে পড়ার সবচেয়ে বড় ঘটনা বলে বিবেচনা করা হচ্ছে। সৈকতের তেল অপসারণ বা পরিষ্কার করার কাজে নিয়োজিত কর্মীরা জোর দিয়েই কাজ চালাচ্ছেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

বাড়ির উঠানে অন্তঃসত্ত্বা গৃহবধূর রক্তাক্ত মরদেহ, স্বামীর পরিবারের বিরুদ্ধে হত্যার অভিযোগ

ক্যালিফোর্নিয়ায় পাইপলাইন ফেটে যাওয়ায় জরুরি অবস্থা জারি

আপডেট টাইম : ০৩:০৭:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মে ২০১৫