অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

ইরাকী বাহিনীর যুদ্ধের ইচ্ছা নেই: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

ডেস্ক: ইরাকি সেনাবাহিনীর যুদ্ধ করার ইচ্ছে নেই, এবং ইসলামিক স্টেটের জঙ্গীরা যে এতদূর এগিয়ে আসতে পেরেছে এটা তার অন্যতম কারণ – এমন মন্তব্য করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী এ্যাশ কার্টার।

সচরাচর শোনা যায় না, এমনই রুঢ় এই মন্তব্যে মি. কার্টার বলেন, রামাদিতে ইরাকি বাহিনীর সৈন্যসংখ্যা ছিল ইসলামিক স্টেটের চাইতে অনেক বেশি।

“কিন্তু তারা তাদের অবস্থান থেকে সরে গেছে এবং আইএস-এর আক্রমণে প্রতিহত করার কোন চেষ্টা করে নি।”

এ অবস্থাকে উদ্বেগজনক বলে মন্তব্য করেন এ্যাশ কার্টার।

সরকারি বাহিনী এখন ইসলামিক স্টেট যোদ্ধাদের দখলে থাকা রামাদি শহরটিতে ঢোকার চেষ্টা করছে। সেখানে তীব্র লড়াই চলছে বলে খবর আসছে।

ইরাকি সেনাদের সহায়তা করছে শিয়া মিলিশিয়ারা এবং মার্কিন নেতৃত্বাধীন কোয়ালিশন বাহিনী – যারা আইএসএর অবস্থানের ওপর বিমান হামলা চালাচ্ছে।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, ইরাকি বাহিনীকে মার্কিন সহায়তা দেয়া অব্যাহত থাকবে, তবে জিহাদিদের হারাতে হলে ইরাকিদেরকে

লড়বার মানসিকতা তৈরি করতে হবে।

তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র ইরাকি সেনাবাহিনীকে প্রশিক্ষণ দেবার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেছে এবং তাদেরকে আগামিতেও সামরিক সরঞ্জাম ও প্রশিক্ষণের মতো সহায়তা দিয়ে যাবে। সূত্র: বিবিসি

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

ইরাকী বাহিনীর যুদ্ধের ইচ্ছা নেই: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

আপডেট টাইম : ০৪:৩০:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০১৫