অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

আইএস দমনে যুক্তরাষ্ট্রের পাশে থাকবে ব্রিটেন

ডেস্ক : আইএস দমনে ব্রিটেন যুক্তরাষ্ট্রের পাশে থাকবে বলে জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন।

মার্কিন টেলিভিশন চ্যানেল এনবিসিকে দেয়া এক সাক্ষাতকারে ক্যামেরন এ কথা বলেন।

তিনি বলেছেন, ইরাক ও সিরিয়ায় ইসলামিক স্টেট তথা আইএস প্রতিষ্ঠিত খেলাফত ধ্বংসে যুক্তরাষ্ট্রের পাশে থাকতে তার দেশ অঙ্গীকারাবদ্ধ।

আইএসবিরোধী অভিযানে ব্রিটেনের সম্ভাব্য ভূমিকা কী হবে এমন বিষয়ে ক্যামেরন বলেন, ‘আমি চাই ব্রিটেন এ বিষয়ে আরো বেশি ভূমিকা পালন করুক। কিন্তু আমাকে আমার পার্লামেন্টের নিয়ম মেনেই সবকিছু করতে হবে।’ দুই বছর আগে সিরিয়ায় সামরিক অভিযানের ব্যাপারে ভেটো দিয়েছে দেশটির পার্লামেন্ট।

ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, ‘এই মুহূর্তে বিষয়টি নিয়ে আমরা বিরোধী দলসহ অন্যান্যদের সঙ্গে আলাপ-আলোচনা করছি যাতে আইএস দমনে ব্রিটেন আরো কিছু করতে পারে। কিন্তু ইরাক ও সিরিয়ায় প্রতিষ্ঠিত খেলাফত ধ্বংসে আমরা যে আপনাদের (যুক্তরাষ্ট্র) সঙ্গে আছি তাতে কোনো সন্দেহ নেই।’ বিষয়টি নিয়ে ক্যামেরন সোমবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন বলে খবরে উল্লেখ করা হয়েছে।

এদিকে, ব্রিটেনের সাবেক প্রতিরক্ষামন্ত্রী লর্ড রিচার্ডস বিবিসিকে দেয়া এক সাক্ষাতকারে বলেছেন, আইএসকে পরাজিত করতে যে কৌশল নেয়া হয়েছে তা নতুন করে ভেবে দেখা দরকার। বর্তমান পরিকল্পনায় এখন কাজ হবে না। ভবিষ্যতে আইএস দমনে সেনা মোতায়েন করা হবে বলেও উল্লেখ করেন তিনি।

অন্যদিকে, লিবারেল ডেমোক্র্যাট দলের নতুন নেতা টিম ফ্যারন ক্যামেরনের মন্তব্যে উদ্বেগ প্রকাশ করেছেন। স্কাই নিউজকে দেয়া সাক্ষাতকারে তিনি বলেন, ‘আমাদের উচিত ওই অঞ্চলের মুসলিম সম্প্রদায়কে কূটনৈতিকভাবে সমর্থন দেয়া।’

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

আইএস দমনে যুক্তরাষ্ট্রের পাশে থাকবে ব্রিটেন

আপডেট টাইম : ০৬:০৩:২৮ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০১৫