অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাড়ির উঠানে অন্তঃসত্ত্বা গৃহবধূর রক্তাক্ত মরদেহ, স্বামীর পরিবারের বিরুদ্ধে হত্যার অভিযোগ Logo মিরপুর বিআরটিএতে দালাল চক্রের ২ সদস্য আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩০ দিনের কারাদণ্ড Logo পাটগ্রামে প্রিপেইড মিটার বাতিলের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান Logo জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৪১৮ জন : বিআরটিএ Logo দায়িত্ব নিয়ে স্কুল পরিদর্শনে নবনির্বাচিত সভাপতি Logo লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে ট্রাকের চাপায় ইজিবাইকের দুই যাত্রী নিহত Logo তিস্তায় নতুন ব্যারাজ নির্মাণের পরামর্শ কারিগরি কমিটির Logo এক দিন ছুটি নিলেই টানা ৪ দিনের ছুটি Logo স্বামী চলে যাওয়ার কিছুক্ষণ পর মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ Logo খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ

অস্ট্রেলিয়ায় ‘মুসলিমবিরোধী’ বিক্ষোভ, সংঘর্ষ

ডেস্ক: ‘রিক্লেইম অষ্ট্রেলিয়া’ আন্দোলনের অংশ হিসেবে অষ্ট্রেলিয়ায় কথিত মুসলমানীকরণ-এর বিরোধিতা করে বিক্ষোভ করেছে কিছু উগ্রবাদী সংগঠন। বিক্ষোভকারীরা ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেয়। এ সময় মুসলমানদের প্রতি সহানুভূতিশীল বর্ণবাদবিরোধী পাল্টা একটি র‌্যালির অংশগ্রহণকারীদের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা। অতিরিক্ত পুলিশ দিয়েও পরিস্থিতি শান্ত করতে না পারায় শেষ পর্যন্ত বাধ্য হয়ে পিপার স্প্রে ব্যবহার করে পুলিশ।

উল্লেখ্য, এ ধরনের প্রতিবাদ-হানাহানি অস্ট্রেলিয়ায় সচরাচর ঘটে না। বিক্ষোভে পার্লামেন্ট ভবনের চারপাশের রাস্তাগুলো বন্ধ হয়ে যায়। পুলিশ ব্যারিকেড দিলে বিক্ষোভকারীরা সেটিও ভাঙতে উদ্যত হয়।

ভিক্টোরিয়া পুলিশের অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার স্টিফেন লিন সংবাদমাধ্যমকে জানান, দু’পক্ষকেই তারা সমান দোষী মনে করেন। অনেকেই মুখে কালো কাপড় বেঁধে বিক্ষোভে অংশ নেয়। পুলিশের ডেপুটি প্রধান জেমস মরলিনোর মতে, মুখ ঢেকে বিক্ষোভে অংশ নেয়ার উদ্দেশ্য পরিষ্কার। তারা শান্তিপূর্ণভাবে নয়, বরং সহিংসতা ছড়ানোর জন্যই বিক্ষোভে অংশ নিয়েছিলো।

অষ্ট্রেলিয়ার বিভিন্ন শহরে রিক্লেইম অষ্ট্রেলিয়া আন্দোলনটি চলে আসছে। এ আন্দোলনে শরীক হয়েছে উগ্র জাতীয়তাবাদীরা।

রিক্লেইম অষ্ট্রেলিয়া আন্দোলনের প্রায় ২০০ কর্মী পার্লামেন্ট ভবনের বাইরে জড়ো হয়েছিলো। কিন্তু তাদের পাল্টা হিসেবে ‘নো রুম ফর রেসিজম গ্রুপ’র প্রায় তিন হাজার বর্ণবাদবিরোধী আন্দোলনকারী জড়ো হয়। বিক্ষোভের এক পর্যায়ে দুই পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়ে পড়ে।

বিক্ষোভে অন্তত একজন আহত হয়েছেন, তাকে চিকিৎসা দেয়া হচ্ছে। এ ঘটনায় পুলিশ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের প্রক্রিয়া শুরু করেছে বলে জানিয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

বাড়ির উঠানে অন্তঃসত্ত্বা গৃহবধূর রক্তাক্ত মরদেহ, স্বামীর পরিবারের বিরুদ্ধে হত্যার অভিযোগ

অস্ট্রেলিয়ায় ‘মুসলিমবিরোধী’ বিক্ষোভ, সংঘর্ষ

আপডেট টাইম : ০৪:২৭:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০১৫