অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

আত্মহত্যার অনুমতি চায় ভারতের ৫ মেডিকেল ছাত্র

ডেস্ক : ভারতের মধ্যপ্রদেশের গাজরা রাজা মেডিকেল কলেজের পাঁচ ছাত্র দেশটির রাষ্ট্রপতির কাছে ন্যায় বিচার অথবা আত্মহত্যার অনুমতি চেয়ে আবেদন করেছেন। তাদের বিরুদ্ধে ব্যাপম কেলেংকারির (পরীক্ষায় জালিয়াতি) সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ওই পাঁচ ছাত্র অভিযোগ করেছেন, কলেজের শিক্ষার্থী ও শিক্ষকরা তাদের প্রতি বৈষম্য করেছেন। তারা আরও বলেছেন, তাদের বিরুদ্ধে পরীক্ষায় জালিয়াতির যে অভিযোগ আনা হয়েছে, সে বিষয়ে তারা উচ্চ আদালতে আবেদন করেছেন এবং আদালত তাদের পড়ালেখা চালিয়ে যাওয়ার অনুমতি দিয়েছে।

এছাড়া পুলিশ তাদের বিরুদ্ধে যে মামলা করেছে তাও স্থগিত রয়েছে। তাছাড়া ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে তারা তাদের সত্যতার প্রমাণ দিয়েছেন। সেইসঙ্গে তাদের পরীক্ষার খাতাও আলাদাভাবে দেখা হয়েছে বলে তারা দাবি করেছেন।

অমিত চন্দ্র, মনিশ গুপ্ত, বিকাশ গুপ্ত, রাজেন্দ্র বাহাদুর ও পঙ্কজ বানশাল নামের ওই পাঁচ ছাত্র দাবি করেছেন, উল্লিখিত ব্যবস্থার পরও কলেজের শিক্ষার্থী ও শিক্ষকরা তাদের প্রতি বৈষম্য করছেন। অনেকেই তাদেরকে প্রতারক বলে মনে করে। এমতাবস্থায় তারা বিষয়টির ন্যায়বিচার অন্যথায় আত্মহত্যার অনুমতি দিতে রাষ্ট্রপতির প্রতি অনুরোধ জানিয়েছেন।

এদিকে কলেজ কর্তৃপক্ষ বলেছে, তারা এ ধরনের কোনো অভিযোগ পায়নি। কলেজের এক্সিকিউটিভ ডিন ড. জে এস সিকারবার বলেছেন, কোনো শিক্ষার্থীর প্রতি বৈষম্যের প্রশ্নই উঠে না।

প্রসঙ্গত, ভারতে মেডিকেল কলেজে ভর্তির জন্য নেওয়া ভর্তি পরীক্ষায় মধ্যপ্রদেশে ব্যাপক জালিয়াতি হয়েছে বলে সম্প্রতি বিষয়টি ফাঁস হয়। আড়াই হাজার শিক্ষার্থীদের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ আনা হয়েছে যার মধ্যে এই পাঁচজনও রয়েছেন। স্থানীয়ভাবে বিষয়টিকে ব্যাপম স্কাম হিসেবে অভিহিত করা হয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

আত্মহত্যার অনুমতি চায় ভারতের ৫ মেডিকেল ছাত্র

আপডেট টাইম : ০৫:০৬:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০১৫